আত্মসমর্পণ
মুহম্মদ মাসউদুল হক ফাহিম
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সামিন, ১৩৯১ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) কবিতা
আক্বাজি
কদম পাকে অধম করি নিবেদন
কবুল করুন
এই গোলামের আত্মসমর্পণ
সব হারিয়ে আজ
মুর্শিদ আপনায় ডাকছি ভীষণ।
এই নফসের অভিশাপে
পাপী অধম
কত ইচ্ছাকৃত পাপে
হচ্ছি জখম
ও মালিকে আ'যম
স্মরি আপনায় হরদম
ঠেকিয়ে দিন মোর অধ:পতন
কদম পাকে অধম করি নিবেদন।
খুব কষ্ট চেপে আজ
পড়ছি নাশিদ
সেই আবেগ অনুভূতি
নেই যে মুর্শিদ
আশিকের এই মারিদ্ব
সারিয়ে দিন সাইয়্যিদ
পবিত্র করুন মোর দেহ-গড়ন
কদম পাকে অধম করি নিবেদন।
দুই আঁখি জুড়ে যেন
শত হাহাকার
বলা হয়নি কত কথা
হবে কবে আর?
রঙিন স্বপ্ন আমার
ভেঙ্গে হয় চুরমার
নিজ দোষে দোষী আমি করছি ক্রন্দন
কদম পাকে অধম করি নিবেদন।
শেষ ছন্দমালায় করি
নব প্রত্যাশা
অপেক্ষার অবসান হবে
মুর্শিদ ভরসা
নিছবতের পিপাসা
হটাবে হতাশা
পাক তাবাসসুম চাই তাই সদা আমরণ
কদম পাকে অধম করি নিবেদন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রহমধারা
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জজবায়ী হুংকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রয়োজন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দয়ালু অপার
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গরীবের আবদার
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদ সুলতানা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছিফতে কুবরা মা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিছবতি শিখা
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আরাবী ছাকি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদানী হিলাল
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুন রাঙা কুরবানীর ঈদ!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্তিমকাল
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












