“আত-তাক্বউয়ীমুশ শামসী” উনার উদ্দেশ্য এবং প্রচলিত সৌর বর্ষপঞ্জির সাথে উনার পার্থক্য (২)
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৮ জুন, ২০২৪ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
৪. শুরুর সময়কাল
আত-তাক্বউয়ীমুশ শামসী : নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের বছর, ১১ হিজরী এবং সে বছরের সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (পবিত্র ১২ই রবী‘উল আউয়াল শরীফ)। উক্ত মুবারক মাস উনার ১ম দিন থেকে এই আত-তাক্বউয়ীমুশ শামসী উনার ০ বছর ১ম মাস ১ম দিন শুরু হয়েছে।
আর প্রতিটি দিন গণনা করা শুরু করা হয় ছুবহে সাদিক থেকে। কেননা ছুবহে সাদিক উনার মুবারক মুহুর্তে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন। আর হিজরী বর্ষপঞ্জিতে দিবসের শুরু হয় সূর্যাস্তের পর থেকে।
গ্রেগরিয়ান বর্ষপঞ্জি : জুলিয়ান বর্ষপঞ্জিকে সংশোধন করে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি করা হয়েছে। ফলে জুলিয়ান বর্ষপঞ্জির শেষ তারিখ ছিল ৪ঠা অক্টোবর, ১৫৮২, বৃহস্পতিবার আর ১০ দিন সংশোধন করে ১৫ই অক্টোবর, ১৫৮২ জুমু’আবার থেকে গ্রেগরিয়ান বর্ষপঞ্জির ১ম তারিখ গণনা করা হচ্ছে। আর এই বর্ষপঞ্জিতে দিন গণনা শুরু হয় রাত ১২ টার পর থেকে।
ফসলী সন : চন্দ্রমাস নির্ভর হিজরী বর্ষপঞ্জি এবং সৌরমাস নির্ভর হিন্দু বর্ষপঞ্জির সংমিশ্রণে ৯৬৩ হিজরী, ২ রবীউছ ছানী, জুমু‘য়াবার (১৫৫৬ সনের ১৪ এপ্রিল) থেকে এই বর্ষপঞ্জির ১ম তারিখ গণনা করা হচ্ছে। কিন্তু শুরুর দিন ১ সাল ছিল না বরং হিজরী বর্ষপঞ্জির সাথে মিল রেখে ৯৬৩ সাল ছিল। বস্তুত ওই দিনটি যেহেতু মোঘল শাসক আকবরের সিংহাসনে অভিষেক দিবস ছিল, তাই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই ওই দিন পহেলা তারিখ হিসেবে নির্ধারণ করা হয়। আর এই বর্ষপঞ্জিতে সূর্যোদয় থেকে দিন গণনার রীতি থাকলেও ১৪০২ সালের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমী এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে।
৫. শুরুর সময়কালের তাৎপর্য
আত-তাক্বউয়ীমুশ শামসী : নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (পবিত্র ১২ই শরীফ), সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ) পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। ফলে শামসী তাক্বউয়ীম শুরু করা হয়েছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের বছর মুবারক উনার থেকে এবং এই তাক্বউয়ীম উনার শূণ্য বছরের ১ম মাসের ১২ তারিখ হচ্ছে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মুবারক ১২ই রবী‘উল আউওয়াল শরীফ), সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ)। সুবহনাল্লাহ! এর মাধ্যমে খুব সহজেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক স্মরণ হচ্ছে। আলহামদুলিল্লাহ্! আবার প্রত্যেক দিন শুরুর ক্ষেত্রেও খুব সহজেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক স্মরণ হচ্ছে। আলহামদুলিল্লাহ্!
গ্রেগরিয়ান বর্ষপঞ্জি : গ্রেগরিয়ান বর্ষপঞ্জির শুরুর কোন তাৎপর্য নেই বরং গ্রেগরিয়ান বর্ষপঞ্জির মাধ্যমে বদ চরিত্র পোপ গ্রেগরিকে স্মরণ করা হচ্ছে। নাঊযুবিল্লাহ! যা মুসলমানদের জন্য হারাম ও কুফরী।
ফসলী সন : ফসলী সন শুরুরও কোন তাৎপর্য নেই বরং এর মাধ্যমে মোঘল শাসক আকবরের স্মরণ হচ্ছে। নাঊযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৯)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৪)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৮)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












