“আত-তাক্বউয়ীমুশ শামসী” উনার উদ্দেশ্য এবং প্রচলিত সৌর বর্ষপঞ্জির সাথে উনার পার্থক্য (৫)
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯২ শামসী সন , ০৬ জুলাই, ২০২৪ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
৯. বার্ষিক বিচ্যুতি:
আত-তাক্বউয়ীমুশ শামসী : ০.২ সেকেন্ডেরও কম।
গ্রেগরিয়ান বর্ষপঞ্জি : প্রায় ২৭ সেকেন্ড।
ফসলী সন : ২৭ সেকেন্ডের বেশি।
১০. অধিবর্ষ পদ্ধতি:
আত-তাক্বউয়ীমুশ শামসী : অতিরিক্ত একদিন বছর শেষে যোগ হওয়ায় পরিবর্তন লক্ষণীয় নয় (যা চার বছর পর পর করা হয়)। কেননা নতুন বছর শুরু হয়ে যায়।
গ্রেগরিয়ান বর্ষপঞ্জি : ফেব্রুয়ারী মাস ২৮ দিনে, অধিবর্ষে ২৯ দিনে। বছরের দ্বিতীয় মাসে অতিরিক্ত একদিন যোগ হওয়াতে বাকী ১০ মাসই ১ দিন পিছিয়ে যায়।
ফসলী সন : ফাল্গুুন মাস ৩০ দিনে, অধিবর্ষে ৩১ দিনে। বছরের ১১তম মাসে অতিরিক্ত একদিন যোগ হওয়াতে এতে কোন ছন্দ নেই।
১১. অনুসরণের ফল:
আত-তাক্বউয়ীমুশ শামসী : এই তাক্বউয়ীম ব্যবহারে কাফিরদের অনুসরণ হয় না বরং মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের স্মরণ হয়। ফলে মুসলমানরা রহমত, বরকত, সাকীনা লাভ করে। সুবহানাল্লাহ!
গ্রেগরিয়ান বর্ষপঞ্জি : কাফিরদের তৈরি বর্ষপঞ্জি/ক্যালেন্ডার অনুসরণের ফলে শুধু কাফির-মুশরিক ও দেব-দেবীদের নাম প্রতিনিয়ত উচ্চারণ ও স্মরণ করা হয়; যা সম্মানিত মুসলমান উনাদের জন্য সম্পূর্ণ হারাম। এ ছাড়াও এর অনুসরণে কল্যাণ নেই বরং অকল্যাণ রয়েছে। নাঊযুবিল্লাহ!
ফসলী সন : হিন্দুদের পুজার সুবিধার্থে তৈরি বর্ষপঞ্জি/ক্যালেন্ডার অনুসরণের ফলে শুধু দেব-দেবীদের নাম প্রতিনিয়ত উচ্চারণ ও স্মরণ করা হয়; যা সম্মানিত মুসলমান উনাদের জন্য সম্পূর্ণ হারাম। এ ছাড়াও এর অনুসরণে কল্যাণ নেই বরং অকল্যাণ রয়েছে। নাঊযুবিল্লাহ!
বস্তুত কাফির-মুশরিকরা দেব-দেবীর নাম ব্যবহার করার মূল কারণ হচ্ছে তারা বিশ্বাস করে দেব-দেবীর নামের কারণে তাদের কল্যাণ আসে। নাঊযুবিল্লাহ! তাই যতবেশী দেব-দেবীর নাম উচ্চারণ করা হবে ততবেশী মঙ্গল।
তাহলে দেখা যাচ্ছে, মুসলমানরা যদি দেবদেবীর নামের ক্যালেন্ডার ব্যবহার করে তাহলে দেব-দেবীদের অস্তিত্ব, গুরুত্ব ও তারা কল্যাণ দিতে পারে- এ কথা স্বীকৃতি দেয়া হয় যা স্পষ্ট শিরক।
অথচ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَصْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَانِ مُوْجِبَتَانِ. قَالَ رَجُلٌ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا الْمُوجِبَتَانِ؟ قَالَ مَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ وَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْـجَنَّةَ.
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দুটি জিনিস ওয়াজিব হয়ে গেলো! একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, কোন দুটি জিনিস? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সাথে কোন না কোন বিষয়ে শিরক করে মৃত্যুবরণ করলো সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু মহান আল্লাহ পাক উনার সাথে কোন শিরক করলো না, সে ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ” (মিশকাত শরীফ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












