‘‘হালাল সনদ’ নিতে গেলে ঘুষ চাওয়া হয়’
, ০৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৯ জুলাই, ২০২৬ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে পণ্যের হালাল সনদ নিতে গেলে গাড়ি ও টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এছাড়া দেশের রপ্তানি বহুমুখীকরণে (এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন) হালাল পণ্যকে অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা।
তারা বলেছেন, বৈশি^ক হালাল পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও বাংলাদেশ এখনো সেই সম্ভাবনার তুলনায় অনেক পিছিয়ে। এ অবস্থায় দেশের জন্য একটি একক হালাল অথরিটি বা হালাল বোর্ড গঠন, আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন এবং ‘বাংলাদেশ হালাল’ ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘রপ্তানি বহুমুখীকরণে হালাল’ শীর্ষক কর্মশালায় ব্যবসায়ীরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিসিআইয়ের পরিচালক ও ইজি ফুডের চেয়ারম্যান জিয়া হায়দার বলেন, বিএসটিআই থেকে হালাল সনদ আনতে গেলে তারা বলেন গাড়ি দাও, টাকা দাও। কত টন রপ্তানি হবে, সেই অনুপাতে চাঁদা দাও।
বোম্বে সুইটস লিমিটেডের মহাব্যবস্থাপক খুরশীদ আহমাদ ফরহাদ একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, সনদ নিতে মাশুল দিতে হয় ১৬ থেকে ১৮ লাখ টাকা। এখন কিছুটা কমানো হয়েছে। কিন্তু এসব সনদ সৌদি আরবে টেকে না। কেননা, সৌদি আরবের সঙ্গে চুক্তি নেই। বাধ্য হয়ে আমাদের ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে সনদ নিতে হয়।
সভাপতির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, বিসিআই সভাপতি জানান, বর্তমানে দেশের হালাল পণ্যের রপ্তানি প্রায় ৮৫ কোটি (৮৫০ মিলিয়ন) ডলার হলেও বৈশি^ক হালাল বাজারের আকার ২০২৫ সালে প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার এবং ২০৩৪ সালে তা ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশে^র প্রায় ২০০ কোটি মুসলিমের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও স্বাস্থ্য, নৈতিকতা ও মানের কারণে হালাল পণ্যের প্রতি আগ্রহী হচ্ছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশে^র বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় ‘বাংলাদেশ হালাল’ ব্র্যান্ড গড়ে তোলার বড় সুযোগ রয়েছে। তবে, বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই আলাদাভাবে হালাল সনদ দেওয়ায় ব্যবসায়ীদের ব্যয় বাড়ছে। এ কারণে একক হালাল কর্তৃপক্ষ গঠন সময়ের দাবি।
প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, রপ্তানি বহুমুখীকরণ এখন সময়ের দাবি এবং হালাল খাত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু কৃষিভিত্তিক ও খাদ্যপণ্য নয়, হালাল অর্থনীতির আরও বহু ক্ষেত্র রয়েছে, যেগুলো বাংলাদেশ কাজে লাগাতে পারে।
তিনি বলেন, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব একটি বড় চ্যালেঞ্জ। তবে, রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করে যাবে।
কর্মশালা থেকে হালাল পণ্যের বাজার সম্প্রসারণে বাংলাদেশকে একটি ‘হালাল হাব’ হিসেবে গড়ে তোলা, একক হালাল বোর্ড প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানের ল্যাব সুবিধা সম্প্রসারণ, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত শরিয়াহ, স্বাস্থ্য ও নৈতিক মান নিশ্চিত করা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও অন্যান্য সফল দেশের অভিজ্ঞতা কাজে লাগানো এবং সরকার-বেসরকারি খাত ও বিশ^বিদ্যালয়গুলোর সমন্বয়ে গবেষণা ও দক্ষ জনবল উন্নয়নের সুপারিশ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারী বৃষ্টিপাতে ৪৩ জেলায় ফসলের ক্ষতি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্তানদের অবহেলা, তাই নিজের কবর বানিয়ে রাখলেন মা!
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিখোঁজের একদিন পর ভৈরব নদে মিলল ফাতেমার মরদেহ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি: চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির প্রতীকী অনশন
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আট জেলা: বন্যার পর বাড়ছে অসুখ-বিসুখ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুপুর ১টার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হত্যাকাণ্ডের দেড় মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ী শামীমের মাথা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে ক্যাবল ছিঁড়ে ট্রেলার ট্রাক ও কন্টেইনার ভেঙে ২ ভাগ!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












