রাজধানীতে গ্যাস সংকট চরমে:
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
, ০৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৯ জুলাই, ২০২৬ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা গ্যাসের সংকট যেন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে সকাল ও দুপুরে- যখন রান্নার সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই বেশিরভাগ এলাকায় গ্যাস থাকে না, বা থাকলেও চাপ থাকে একেবারেই কম, যা দিয়ে রান্না চলে না।। ফলে অনেক পরিবারকে গভীর রাতে কিংবা ভোরে উঠে রান্না করতে হচ্ছে, আবার কেউ কেউ বাধ্য হচ্ছেন খাবার কিনে খেতে। নিয়মিত বিল পরিশোধ করেও স্বাভাবিক সেবা না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা।
রাজধানীর মিরপুর ১, ২, ১১, ১৩ নম্বর, পাইকপাড়া, শেওড়াপাড়া, কাজীপাড়া, মনিপুর, মালিবাগ, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর কিংবা সন্ধ্যা পর্যন্ত গ্যাসের তীব্র সংকটের অভিযোগ পাওয়া গেছে। কোথাও সকাল ৬-৭টার মধ্যেই গ্যাস চলে যাচ্ছে, আবার কোথাও সারাদিন পার হয়ে গভীর রাতে আসছে। ফলে রান্নার সময়সূচি বদলে ফেলতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। অনেকেই ভোরে উঠে কিংবা গভীর রাতে রান্না সেরে রাখছেন, আর কেউ কেউ বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন।
মিরপুর ২ নম্বর এলাকার একজন বাসিন্দা বলেন, সকাল থেকেই গ্যাস নেই। সকালের নাশতায় রুটি বানিয়ে অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম বন্ধের দিন হয়তো গ্যাস আসবে তখন ভেজে নেবো। কিন্তু যে গ্যাস এসেছে তাতে একটা রুটি ভাজতে পেরেছি। বন্ধের দিনেই এই অবস্থা, অন্য সময় তো গ্যাসই পাই না।
তিনি আরও বলেন, গ্যাসের এই সমস্যার কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এভাবে কাজ করতে খুবই বিরক্ত লাগে। বয়স হয়েছে, এসব আর পারছি না। প্রতি মাসের বিল তো ঠিকই দেই, কিন্তু গ্যাস তো পাই না।
তিতাস গ্যাস কোম্পানির সূত্র বলছে, বর্তমানে দৈনিক ৪০০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে ২৭০ কোটি ঘনফটু পর্যন্ত গ্যাস সরবরাহ হয়। যার ১০ শতাংশ ব্যবহার হচ্ছে রান্নার চুল্লায়। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বাসাবাড়িতে আর প্রিপেইড মিটার স্থাপন করতে চাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারী বৃষ্টিপাতে ৪৩ জেলায় ফসলের ক্ষতি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্তানদের অবহেলা, তাই নিজের কবর বানিয়ে রাখলেন মা!
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিখোঁজের একদিন পর ভৈরব নদে মিলল ফাতেমার মরদেহ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি: চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির প্রতীকী অনশন
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আট জেলা: বন্যার পর বাড়ছে অসুখ-বিসুখ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘‘হালাল সনদ’ নিতে গেলে ঘুষ চাওয়া হয়’
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুপুর ১টার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হত্যাকাণ্ডের দেড় মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ী শামীমের মাথা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে ক্যাবল ছিঁড়ে ট্রেলার ট্রাক ও কন্টেইনার ভেঙে ২ ভাগ!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)