‘৬ মাস হয়ে গেল দাম কমাতে পারেননি, বাজার সিন্ডিকেট যা ছিলো তাই আছে’
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ১৭ বছর ধরে নির্বাচনের কথা বলছে, এটা নতুন কিছু নয়। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছে তারা বলছেন এতো তাড়াতাড়ি কেন। আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাজটা কি? ৬ মাস হয়ে গেল নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমাতে পারেননি। বাজার সিন্ডিকেট আওয়ামী লীগ আমলে যা ছিলো তাই আছে। কোনো মানুষের কর্মসংস্থান হয়নি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পাবলিক লাইব্রেরী মাঠে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলায় এই সমাবেশ।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ৬ মাসেও আপনি কিছু করতে পাড়েননি। কোনো মানুষের আপনি কর্মসংস্থান করতে পারেননি। আপনাকে রেখে আমাদের লাভটি কি? এই কথা যদি কেউ তুলে আমরা কি জবাব দিবো? বিএনপির মুখটি আপনি রাখলেন বা কি?
শেখ পরিবার নিয়ে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বিষয়ে বলতে আর ভালো লাগে না। তার বাপ চোর, ভাই চোর, বোন চোর, তার ছেলে-মেয়ে সব চোর। একটা মানুষ খুঁজে পাবেন না যে শেখ পরিবারের মধ্যে ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)