‘১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি ১৮ মাসের মধ্যে’
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা তো অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি, নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেয়। আমরা শিল্পখাতে যে চাকরি কর্মসংস্থান হারানো গিয়েছে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টির জন্য ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত ও প্রোগ্রাম নিয়েছি। এছাড়া কোনো খাতে কত আত্মকর্মসংস্থান হবে তার উপরে বিস্তারিত কাজ করেছি এবং কীভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বুধবার (১ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন, পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেয়ার বিষয় না, অন্য দলেরও দেয়ার কিছু নাই। কেউ যদি কিছু চায় আমরা যেখানে ঐকমত্য হয়েছি, তার বাইরেও কেউ যদি কিছু চায় তার অধিকার আছে। সেটা করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যানডেন্ট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয় এই আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। সরকার এবং জনগণের সেতু বন্ধন নেই আমরা আজকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টির প্রবণতা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘কোনো সেটেলমেন্ট হবে না, ৩য় টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছরে পানিতে ডুবে মারা গেছে ৫২৬ শিশু
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেয়া হবে না -প্রতিরক্ষা উপদেষ্টা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাংবাদিকের কাজ তথ্য দেয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় -তথ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন -আইনমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)