‘১৫ বছর ধরে ধুঁকছে পুঁজিবাজার, মার্জিন ঋণ ১৮ হাজার কোটি টাকা’
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের পুঁজিবাজারে চরম আস্থার সংকট চলছে। প্রতিদিনই বাজারে লেনদেন তলানিতে চলে যাচ্ছে।
পুঁজিবাজারে দরপতনের কারণে বিভিন্ন সময় পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। তবে এর অন্যতম প্রধান কারণ হিসেবে মার্জিন ঋণ দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, মার্জিন ঋণ পুঁজিবাজারের জন্য ক্যান্সারে পরিণত হয়েছে। একাধিক সময়ে পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হলেও সুফল মিলছে না। প্রতিনিয়ত এই ঋণের বোঝা বাড়ছে। প্রায় ১৮ হাজার কোটি টাকা মার্জিন ঋণে আটকে গেছে বলে মনে করছেন দেশের পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
পুঁজিবাজার স্থিতিশীলতার পথে প্রধান অন্তরায় মার্জিন ঋণ বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সাবেক সভাপতি জিয়াউর রহমান। তিনি বলেন, মার্জিন ঋণ আমাদের বিনিয়োগকারী এবং বাজার উভয়ের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই ঋণ বাজারে উপকারের চেয়ে ক্ষতি করছে বেশি। এর কিছু কারণও আছে। আমাদের বিনিয়োগকারীদের একটি বড় অংশ ততটা ম্যাচিউরড (দক্ষ) নন। তারা তাদের সামর্থ্যরে বাইরে অতিরিক্ত ঋণ নিয়ে ফেলেন। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, চাঙ্গা বাজারেই তারা ঋণের প্রতি বেশি ঝোঁকেন। ফলে বাজারে যখন মূল্য সংশোধন হয়, তখন তাদের ক্ষতিটা হয় অনেক বেশি। দাম কমে গেলে ঋণদাতা প্রতিষ্ঠান অনুপাত ঠিক রাখার জন্য নতুন করে গ্রাহককে টাকা জমা দিতে বলে, তখন তারা তা পারেন না। বাধ্য হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তখনকার বাজার মূল্যে শেয়ার বিক্রি করে দেয়, যাকে আমরা ফোর্সড সেল বলি। এতে বিনিয়োগকারী ব্যাপক মাত্রায় ক্ষতির শিকার হন। অন্যদিকে ফোর্সড সেলের চাপে বাজারে আরও দর পতন হয়। তাতে আরও বিনিয়োগকারীর অ্যাকাউন্ট ফোর্সড সেলের আওতায় চলে আসে। এই দুষ্ট চক্রের কারণে বাজার সহজে ঘুরে দাঁড়াতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)