‘১% মিডলম্যান, ৫% মিনিস্ট্রির’- উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের এক উপদেষ্টার প্রেস সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও ফাঁস করেছেন এক সাংবাদিক। ফাঁস হওয়া ওই অডিওতে তাকে টেন্ডারের কমিশন নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়।
সাংবাদিকের দাবি, কথোপকথনটি অন্তর্র্বতী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের।
গত বুধবার (২০ আগস্ট) রাতে জাওয়াদ নির্ঝর তার অনলাইনে অডিওটি ফাঁস করেন। সেখানে বলা হয়, ‘মাহফুজ আলমের (আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি) সিডিআর মানে কললিস্ট নিয়ে কাজ করছিলাম। সে দুবাইয়ে রিয়েল স্টেট এবং বিনিয়োগ কম্পানিতে ফোন দেয়।
ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায়। কথার এক পর্যায়ে ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি ৩ পার্সেন্ট কমিশন দেওয়ার কথা বলেন।
তখন মাহফুজ আলম বলেন, কাজ কনফার্ম করে দিলে ৩ পার্সেন্ট, এটা হইলো। এখন কিছু কাজ চলতেছে, যেগুলো আমি সিক্স পার্সেন্টে করেছি আপনি খোঁজ নেন। ওয়ান পার্সেন্ট মিডলম্যান এবং ফাইভ পার্সেন্ট মিনিস্ট্রির জন্য। এগুলো ফিক্সড থাকে।
কাজের প্রসেস সম্পর্কে তাকে বলতে শোনা যায়, আমি যেটা করছি তা হলো অ্যাডভাইজর মহোদয় সাইন করবেন, ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে; সিসিজিবি পাস হবে, বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে।
তাকে আরো বলতে শোনা যায়, আপনি ওদেরকে বলেন এখন সবগুলো হচ্ছে এই ফরমেটে।
কথা ঠিক না থাকলে ফাইল আটকে দেওয়ারও হুমকি দেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘আমি ফাইল আটকে রাখব এখন। কমিটমেন্ট ঠিক না থাকলে তো এখন দেখছেন। কথা দুইরকম হইলে কিন্তু সমস্যা হয় বুঝছেন?...আমি আজকে ইজিপি করাব, করায়ে কিন্তু আমি নোয়া (চুক্তিপত্র) ঝুলিয়ে রাখব। আপনি কনফার্মেশন দেবেন এরপরে নোয়া। আর দুইটা ১.৫, দুইটা ১ পার্সেন্ট এগুলো কিন্তু হবে না ভাই; ১.৫ মানে ১.৫, দ্যাটস ইট। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমানবাড়িয়ায় নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)