‘স্থল-সমুদ্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়াতে হবে’
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের সামনের চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম বিদ্যুৎ-জ্বালানি খাত। এ খাত নিয়ে রয়েছে নানাবিধ সংকট।
সরকারের সামনের দিনের কাজ কেমন হওয়া উচিত? দেশের বিদ্যুৎ-জ্বালানি খাত ভর্তুকি থেকে কতটা বের হতে পারবে? এসব নিয়ে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন।
বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতা কোথায় দেখছেন?
ড. ইজাজ হোসেন বলেন, বিদ্যুৎ খাতে এই যে বিপুল পরিমাণে ভর্তুকি, এটা আনসাসটেইনেবল। আগের সরকার এটায় বাড়তে দিয়েছে। গত সরকারও কমানোর চেষ্টা করেনি। প্রথমত, আমাদের দেখতে হবে এই যে এত বড় সাবসিডি, এটা কীভাবে কমানো যায়। কিন্তু কমাতে গেলেই কিছু ফ্যাক্টরাল সমস্যা বের হয়ে আসবে। তখন সেগুলো অ্যাড্রেস করতে হবে।
আমাদের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ১০ বছর হয়ে গেছে, এগুলো সরাবার ব্যাপারে আমরা কথা বলছি। আওয়ামী লীগ সরকার এগুলো তৈরি করেছিল। শেষ দিকে তারাও বলেছিল এগুলো শেষ করে দেবে। করবো করবো করে আর করেনি। তারপরে সরকার এলো, তারা দেখলো কিন্তু কিছু করলো না। এখন এবারও বলছে রমজানে লোডশেডিং না রাখতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাবে।
আমাদের প্রায় ৬ হাজার মেগাওয়াট তেলভিত্তিক কেন্দ্র। এত টাকা খরচ করে এগুলো যদি চালিয়ে রাখতে চাই তাহলে তো লোডশেডিংমুক্ত রাখতেই পারি। সারাবছর যদি খরচ করতে হয়, এত বাড়বে আমরা শেষ হয়ে যাবো। রমজানের জন্য ঠিক আছে, এর পরে এগুলো চালু রাখা ঠিক হবে না। তবে সরকার কীভাবে এই কেন্দ্রগুলো সরাবে তার একটা কর্মসূচি হাতে নিতে হবে।
তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সরানোর আরেকটা উপায় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো। আগের সরকারগুলো বলেছে বাড়াবে কিন্তু বাড়াতে পারেনি। দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। আমরা যদি ইন্ডাস্ট্রি সেক্টরকে প্রাধান্য দিয়ে কয়লা-গ্যাস যতটা সম্ভব ইমপোর্ট করতে পারি, তাহলেও আমাদের প্রতি কিলোওয়াটে ৪-৫ টাকা করে সাশ্রয় হয়।
আরেকটা বিষয় আমি মনে করি, যারা আমাদের এই সেক্টরে এত লুটপাট করলো, তাদের তো পানিশমেন্ট দেওয়া হলো না। সবগুলো প্রাইভেট পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বসে বলতে হবে ‘তোমরা এক ভাগ নাও’। এই যে ক্যাপাসিটি চার্জ নিয়েই তো তোমরা মুনাফা করেছ। এজন্য তাদের থেকেও কিছু আদায় করতে হবে। আর পাওয়ার সেক্টরে গভর্ন্যান্স (সুশাসন) এবং এফিসিয়েন্সি এনে আরও কিছু কমানোর চেষ্টা করতে হবে।
ক্যাপাসিটি চার্জ ইস্যু নিয়ে অনেক বিতর্ক আছে-এটি পুনর্মূল্যায়ন প্রয়োজন কি?
ড. ইজাজ হোসেন বলেন, এটা পুনর্মূল্যায়ন জরুরি। তাদের সঙ্গে বসতে হবে। একটা নেগোশিয়েট করে যা-ই কমানো যায়, সেটি কমাতে হবে। ক্যাপাসিটি চার্জ বন্ধ করা সম্ভব না সেটা আমরা সবাই জানি। কিন্তু পানিশমেন্ট তো দেওয়া যায়। আমেরিকার মতো দেশেও কোম্পানিগুলো অন্যায় করলে তাদের ফাইন করা হয়।
‘আমরা একটা অপেক্ষায় ছিলাম নতুন সরকার এলে অফশোর (সমুদ্র) এক্সপ্লোরেশন শুরু হবে। এটা করে ফেলতে হবে। আর অনশোর (ভূমি) এক্সপ্লোরেশনটাও বাড়াতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো সোনার দাম, ভরি কত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নদীতীর রক্ষা-পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ রক্ষায় অর্থনীতিকেন্দ্রিক কূটনীতির বিকল্প নেই -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












