‘সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক’ উনার পরিচিতি
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯২ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
خِلَافَةٌ (খিলাফত) শব্দ মুবারকখানা আরবী। উনার শাব্দিক অর্থ হচ্ছে- প্রতিনিধিত্ব করা, স্থলাভিষিক্ত হওয়া। মূলকথা হলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নায়িব হয়ে উনার যাহিরী-বাতিনী প্রতিনিধিত্ব করা। عَلـٰى (আলা) অর্থ হচ্ছে- উপর। مِنْهَاج (মিনহাজ) অর্থ হচ্ছে- সিঁড়ি, পদাঙ্ক, পথ ইত্যাদি। اَلنُّـبُوَّة (আন নুবুওওয়াহ্) এখানে নুবুওওয়াত বলতে সম্মানিত নুবুওওয়াত মুবারক ও রিসালত মুবারক উনাদেরকে বুঝানো হয়েছে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুঝানো হয়েছে। সুতরাং, خِلَافَةٌ عَلـٰى مِنْهَاجِ النُّـبُوَّةِ (খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্) উনার শাব্দিক অর্থ হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ নায়িব হয়ে উনাকে সূক্ষ্মাতি-সূক্ষ্ম, পুঙ্খানু-পুঙ্খরূপে অনুসরণ-অনুকরণ করে উনার যাহিরী-বাতিনী প্রতিনিধিত্ব করা। সুবহানাল্লাহ!
পরিভাষায়- মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের হাক্বীক্বী সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিলের লক্ষ্যে সম্মানিত দ্বীন ইসলাম উনাকে প্রতিষ্ঠা করার জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যাহিরী-বাতিনী সর্বদিক থেকে সূক্ষ্মাতি-সূক্ষ্ম, পুঙ্খানু-পুঙ্খরূপে অনুসরণ-অনুকরণ করে সম্মানিত শরীয়ত উনার নির্দিষ্ট তর্জ তরীকায় অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, সম্মানিত ইজমা শরীফ ও সম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে কোনো এলাকা বা গোটা পৃথিবী অথবা সারা কায়িনাত পরিচালনা করাকে সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক বলে। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ নায়িব হয়ে উনাকে যাহিরী-বাতিনী সর্বদিক থেকে সূক্ষ্মাতি-সূক্ষ্ম ও পুঙ্খানু-পুঙ্খরূপে অনুসরণ-অনুকরণ করে সম্মানিত শরীয়ত উনার নির্দিষ্ট তর্জ-তরীকায় অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, সম্মানিত ইজমা শরীফ ও সম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে যিনি কোনো এলাকা বা গোটা পৃথিবী অথবা সারা কায়িনাত শাসন বা পরিচালনা করেন উনাকে সম্মানিত খলীফা বলে।
সহজে বুঝার জন্য, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা সম্মানিত ওহী মুবারক অনুযায়ী যেভাবে শাসনকার্য পরিচালা করেছেন, উনাকে নুবুওওয়াত ও রিসালাত বলে। আর উম্মত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে পরিপূর্ণরূপে অনুসরণ করে সম্মানিত শরীয়ত মুবারক উনার নির্দিষ্ট তর্জ-তরীক্বায় যেভাবে ‘সম্মানিত নুবুওওয়াত-রিসালাত মুবারক এবং সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক’ ছাড়া রাজতন্ত্র থেকে শুরু করে গণতন্ত্র, সমাজতন্ত্র, মাওবাদ, লেলিনবাদ ইত্যাদি যত তন্ত্র-মন্ত্র, মতবাদ রয়েছে সবকিছুই মানুষের মনগড়া বানানো পদ্ধতি, তর্জ-তরীক্বা। এগুলো কোনোটাই সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে জায়িয নেই; বরং বাতিল বা পরিত্যাজ্য এবং সম্পূর্ণরূপে হারাম ও নাজায়িয। না‘ঊযুবিল্লাহ! এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
هُوَ الَّذِىْٓ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْـهُدٰى وَدِيْنِ الْـحَقِّ لِيُظْهِرَهٗ عَلَى الـدِّيْنِ كُـلِّـهٖ وَكَفٰى بِاللهِ شَهِيْدًا
অর্থ: “তিনি সেই মহান আল্লাহ পাক, যিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সত্য দ্বীন ও পবিত্র হিদায়েতসহ পাঠিয়েছেন অতীতের সম্মানিত ওহী মুবারক দ্বারা নাযিলকৃত সমস্ত দ্বীন এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের মানবরচিত সমস্ত তন্ত্র-মন্ত্র-মতবাদকে বাতিল ঘোষণা করে দিয়ে। আর সাক্ষী হিসেবে মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট। ” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ফাত্হ শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২৮)
কাজেই, সম্মানিত ইসলাম উনার মধ্যে রয়েছেন- সম্মানিত নুবুওওয়াত-রিসালাত মুবারক এবং সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক। যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর ক্বিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো হযরত নবী-রসূল আলাইহিস সালাম উনারা দুনিয়ার যমীনে তাশরীফ মুবারক নিবেন না, তাই ক্বিয়ামত পর্যন্ত সম্মানিত মুসলমান উনাদের জন্য একমাত্র শাসন ব্যবস্থা হচ্ছেন সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক। এছাড়া সম্মানিত মুসলমান উনাদের জন্য অন্য কোনো শাসন ব্যবস্থা গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম-নাজায়িয ও কুফরী-শিরকীর অন্তর্ভুক্ত।
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪৬
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নত মুবারক ও আদেশ মুবারক এবং ওয়াছিয়ত মুবারক পালন করা ফরয যা ক্বেতঈ দলীল দ্বারাই সাব্যস্ত হয়েছে
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪৫
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নত মুবারক ও আদেশ মুবারক এবং ওছিয়ত মুবারক পালন করা ফরয যা ক্বেতঈ দলীল দ্বারাই সাব্যস্ত হয়েছে ১ম দলীল
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরয কুরবানী মুবারক উনার বিষয়টি ক্বেতঈ দলীলের দ্বারাই প্রমাণিত
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪৪
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১২)
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উম্মতের প্রতি আবাদুল আবাদ বা অনন্তকাল যাবৎ কুরবানী করার আদেশ মুবারক
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪৩
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












