‘মেড ইন বাংলাদেশ ওয়েপন’
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
এবার দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন পরিকল্পনা আসতে যাচ্ছে। বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এদেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে, এমন পরিকল্পনা নিতে যাচ্ছে বিডা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরো এক ধাপ।
বিশ্বের শান্তিরক্ষায় অন্যতম ভূমিকা পালন করা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জামের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে ব্যয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। তবে বিশ্লেষকরা মনে করেন বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদন করা সম্ভব। বিশেষ করে হালকা অস্ত্র, গুলি, গোলার মত সরঞ্জাম। যদিও এসব সামগ্রীর বেশ কিছু এখন বাংলাদেশ অর্ডিনান্স ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে।
তবে এবার সরকার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে আটঘাট বেঁধেই। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের ট্যাংক বা স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই। কিন্তু ছোট আকারে যেমন অ্যাডভান্স রেডিও, ট্যাংকের এক্সেল, স্মল বুলেট এবং স্মল আর্মসের চাহিদা রয়েছে যা তৈরি করা যায়।
যেসব বিদেশি বিনিয়োগকারী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের খুঁজে বের করার কাজ করছে সরকার। বিডার চেয়ারম্যান আরো জানিয়েছেন, এই বিনিয়োগকারীদের কাছ থেকে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করা যেতে পারে। এজন্য একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোনের মত ধারণার ব্যাপারে কথা বলেছেন আশিক চৌধুরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)