‘মানবিক কারণে কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে’
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারে চলমান সংঘাত ও নির্যাতনের কারণে সীমান্তে এসে আশ্রয় প্রার্থনা করা কিছু আহত ও অসহায় রোহিঙ্গাকে মানবিক দিক বিবেচনায় বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কক্সবাজারের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন।
কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্ত পরিস্থিতি অত্যন্ত জটিল। প্রতিদিনই অসংখ্য রোহিঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে যাদের অবস্থা অত্যন্ত নাজুক- আহত, নারী ও শিশুদের মানবিক কারণে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি অব্যাহত আছে।
তিনি জানান, সীমান্ত সুরক্ষা জোরদারে সরকার ইতোমধ্যে বিজিবিতে নতুন জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সীমান্তের নাজুক পরিস্থিতি সামাল দিতে এই উদ্যোগ বিজিবির কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।
আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশী জেলেদের প্রসঙ্গেও তিনি কথা বলেন। কর্নেল মহিউদ্দিন বলেন, এখনো ৫১ জন জেলে আরাকান আর্মির কাছে জিম্মি রয়েছে। যদিও তাদের সাথে সরাসরি অফিসিয়াল যোগাযোগ নেই, তবে আনঅফিসিয়াল যোগাযোগ অব্যাহত আছে। তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যেন আর কোনো বাংলাদেশী জেলেকে অপহরণ না করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতারক হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকা!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির আশঙ্কা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার মাদক ইয়াবা, আটক ৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের সতর্ক করল চীনা দূতাবাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবদ্ধতায় হাসপাতালে নেয়া যায়নি, ঘরেই মারা গেলেন প্রসূতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে -প্রধানমন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে -শিক্ষামন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে -ফখরুল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)