‘ভুল চিকিৎসা’য় শিশুর মৃত্যু, চিকিৎসকের বিচার চেয়ে সংবাদ সম্মেলন
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৩ জুন, ২০২৪ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় সামীম ইয়াসার আফফান নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের শাস্তির দাবি জানানো হয়েছে। আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শহরের দেওয়ানি আদালত ভবনে শিশুটির পরিবারের পক্ষে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শিশুটির বাবা সারোয়ার জাহান উপল। তিনি বলেন, শিশু সামীম ইয়াসার আফফান গলাব্যথা ও ঠান্ডা-কাশিতে ভুগছিল। গত ২৪ এপ্রিল তাকে জেলা শহরের মেডিল্যাব হেলথ সেন্টার নেওয়া হয়। সেখানকার চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন তাকে কয়েকটি পরীক্ষা করাতে বলেন। পরদিন রাতে চিকিৎসক তৌফিকুল ইসলাম সুমন ও অ্যানেসথেসিওলজিস্ট আবু তাহের মিঞার অধীনে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে আফফানের শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়। পরে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা জানান, আফফান নিউমোনিয়ায় আক্রান্ত। এ অবস্থায় অস্ত্রোপচার করা ঠিক হয়নি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর ১৭ মে সন্ধ্যায় মারা যায় আফফান।
শিশু আফফানের বাবা বলেন, মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের নাক, কান, গলা চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও অ্যানেসথেসিওলজিস্ট আবু তাহের মিয়ার ভুল এবং ত্রুটিপূর্ণ অপারেশন আমার সন্তানের মৃত্যুর কারণ। যা হত্যার শামিল। আমার মতো আর কোনো পিতা-মাতা যেন সন্তান হারা না হন, সে জন্য সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে দৃষ্টান্তমূলক শান্তি হিসেবে দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৩ মে সিভিল সার্জনের কাছে অভিযোগ দাখিল করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)