‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো অর্থের বিনিময়ে হত্যাকা- ও হামলা চালাতে বেশি করে কিশোরদের ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ দেওয়া এসব কিশোরকে অনেক সময় কম্পিউটার গেমের মতো ‘মিশন’ দিয়ে হত্যাকা-ে পাঠানো হচ্ছে।
ইউরোপীয় বাহিনীর ভাষায়, এটি ‘ভায়োলেন্স অ্যাজ এ সার্ভিস’ বা অর্থের বিনিময়ে সহিংসতা পরিচালনার এক নতুন ও ভয়ংকর ধারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- সুইডেনভিত্তিক ফক্সট্রট নেটওয়ার্ক এর অন্যতম উদাহরণ। গত কয়েক বছরে এই সংঘবদ্ধ গোষ্ঠী প্রায় ৩৫টি হত্যাকা-ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়।
একটি ঘটনায় গত বছরের ফেব্রুয়ারিতে স্টকহোমের একটি উপশহরে ১৮ বছর বয়সী আতিলা ২০ বছর বয়সী মুরাদ আবদেল কাদেরকে গুলি করে হত্যা করে। কিন্তু পরে জানা যায়, আতিলা ভুল ব্যক্তিকে হত্যা করেছিলো। সে অর্থের বিনিময়ে হত্যাকা-টি চালিয়েছিলো বলে তদন্তে উঠে আসে।
বর্তমানে হত্যার দায়ে সে যাবজ্জীবন কারাদ- ভোগ করছে।
ইউরোপীয় পুলিশের সমন্বিত উদ্যোগ ‘অপারেশনাল টাস্কফোর্স গ্রিম’ জানিয়েছে, কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তাদের হত্যার নির্দেশ দেওয়া হয় এমনভাবে, যেন তারা কোনো কম্পিউটার গেমের চরিত্র।
তদন্তকারীরা বলছে- এই নেটওয়ার্কগুলো ইচ্ছাকৃতভাবেই কম বয়সী কিশোরদের বেছে নেয়। কারণ তারা ঝুঁকি নিতে বেশি আগ্রহী এবং গ্রেপ্তারের পর তাদের পারিশ্রমিকও দিতে হয় না। সুইডিশ সাংবাদিকদের মতে, গ্রেপ্তার হওয়া কিশোরদের কেউই হত্যাকা-ের জন্য প্রতিশ্রুত অর্থ পায়নি।
ইউরোপীয় পুলিশের অভিযানে গত ১৫ মাসে ২৮০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে। ফক্সট্রটের সদস্যদের কয়েকজনও ধরা পড়েছে।
ইউরোপোলের ইউরোপিয়ান সিরিয়াস অ্যান্ড অর্গানাইজড ক্রাইম সেন্টারের প্রধান অ্যান্ডি এই প্রবণতাকে ‘ঝুঁকিপূর্ণ তরুণদের কাছে পরিকল্পিতভাবে হত্যাকা-ের দায়িত্ব আউটসোর্স করা’ বলে বর্ণনা করেছে।
বর্তমানে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য- ১১টি দেশ ‘অপারেশনাল টাস্কফোর্স গ্রিম’-এর কার্যক্রমের সঙ্গে যুক্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












