‘ভারতে বেকারত্বের কারণে প্রতিঘন্টায় ২ জন আত্মহত্যা করছে’
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
লোকসভা ভোটের আগে বেকারত্ব নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণকে নতুন উচ্চতায় নিয়ে গেলো রাহুল। ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার পাকিস্তানের প্রায় দ্বিগুণ বলে সে অভিযোগ তুলেছে। বলেছে, ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার এখন বাংলাদেশ, ভুটানের চেয়েও বেশি।
পাকিস্তানের থেকেও ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি- এই অভিযোগে রাহুল হাতিয়ার করেছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও)-এর রিপোর্টকে। আইএলও-র রিপোর্ট অনুযায়ী, ২০২২-এ ভারতে ১৫ থেকে ২৪ বছর বয়সি যে সব তরুণ কাজ খুঁজছে, তাদের মধ্যে বেকারত্বের হার ২৩.২%। বস্তুত, তরুণদের মধ্যে বেকারত্বের নিরিখে গোটা বিশ্বে যে ছ’টি দেশ একেবারে পিছনের সারিতে রয়েছে, তার মধ্যে ভারত অন্যতম।
কংগ্রেসের অভিযোগ, ২০২২-এ তরুণদের মধ্যে বেকারত্বের হার ২৩.২% ছিল। এর মধ্যে স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ৪২ শতাংশ ছিল। মোদী সরকার যখন ক্ষমতায় আসে, তখন তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ২১.৫%। ২০১৮-তে তা বেড়ে ২৬% ছাপিয়ে যায়। ২০১৯-এ কিছুটা কমলেও কোভিডের বছর ২০২০-তে বেকারত্বের হার ৩০% টপকে গিয়েছিল। এখন তা ২৩ শতাংশের উপরে। বেকারত্বের হার গত চার দশকে সর্বোচ্চ বলেই এ দেশের যুবকেরা কখনও রাশিয়ার সেনার সহায়ক হিসেবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গিয়ে, কখনও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে। প্রতি ঘণ্টায় দেশে গড়ে ২ জন বেকার তরুণ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)