‘ব্যবসায় পরিবেশ উন্নতির কোনো সম্ভাবনা নেই’
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট দিন দিন বাড়ছে। এ সংকট কাটিয়ে ব্যবসায়িক ও বিনিয়োগ পরিবেশ উন্নতির কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে সেটা কাটানো যায়। কিন্তু বাংলাদেশে এখন অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা একসঙ্গে মিলেছে।
এতে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। সামনে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যে, কবে এটা ঠিক হতে পারে।
এই ব্যবসায়ী নেতা বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে যখন অনিশ্চয়তা যোগ হয় তখন কোনো কিছুর সম্ভাবনা থাকে না। এডিবি ও বিশ্বব্যাংক বলছে, এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ।
তার মানে অর্থনৈতিক উন্নতির ন্যূনতম কিছু হচ্ছে না। শিল্প উৎপাদন, বৈদেশিক বাণিজ্য বাড়ছে না। সবকিছু স্থবির হলেই ৭ শতাংশ থেকে ৩ শতাংশে নামতে পারে জিডিপি প্রবৃদ্ধি।
তিনি বলেন, আয়ের চেয়ে মূল্যস্ফীতি বেশি।
তার মানে কেউ সঞ্চয় করতে পারছে না। সঞ্চয় করতে না পারলে বিনিয়োগ কোথা থেকে আসবে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। দরিদ্র আরও বাড়বে সামনে। এ পরিবেশ বজায় থাকলে আমাদের অর্থনীতি চরম পরিস্থিতির দিকে যাবে।
তিনি বলেন, সরকার বলছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৩১ হাজার মেগাওয়াট। চাহিদা ১৭ হাজার মেগাওয়াট। উৎপাদন হচ্ছে ১৫ হাজার মেগাওয়াট। কিন্তু প্রতিদিন কয়েক ঘণ্টা লোডশেডিং। কারখানায় বিদ্যুৎ দিতে পারছে না। কীভাবে হবে বিনিয়োগ।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বলেন, সারা দেশে আইনশৃঙ্খলার যে অবনতি সেটা উন্নতি করার চেষ্টাও দেখা যাচ্ছে না। প্রশাসনিক হয়রানি একই আছে। এই দেশে কে বিনিয়োগ করতে আসবে? যদি কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব না থাকে; তাদের ওপর কেউ আস্থা না পায়, কে আসবে এই দেশে বিনিয়োগ করতে? পুরো ব্যাংক খাতে ক্যানসার হয়ে আছে। একদিনে বা দ্রুত এর কোনো সমাধান নেই, হবেও না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)