‘বিশ্বের ক্যানসার রাজধানী’ ভারত, রোগী বাড়ছে হু হু করে
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে দ্রুতগতিতে বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা। এ কারণে বহুজাতিক স্বাস্থ্যসেবা গ্রুপ অ্যাপোলো হসপিটালসের এক প্রতিবেদনে দেশটিকে ‘বিশ্বের ক্যানসার রাজধানী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, ২০২৫ সালের মধ্যে ভারতে ক্যানসার রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার হতে পারে। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ১৪ লাখের মতো।
ভারতে নারীরা স্তন, সার্ভিকাল ও ডিম্বাশয়ের ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে। আর পুরুষেরা আক্রান্ত হচ্ছে ফুসফুস, মুখ ও প্রোস্টেট ক্যানসারে।
অ্যাপোলো হসপিটালের প্রতিবেদনে জানানো হয়, অন্য দেশের তুলনায় ভারতীয়রা অল্প বয়সেই কয়েক ধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছে। যেমন- ভারতে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার গড় বয়স ৫৯ বছর। চীনে সেটি ৬৮, যুক্তরাষ্ট্রে ৭০ ও যুক্তরাজ্যে ৭৫।
ভারতে প্রতি বছর গড়ে ১০ লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে চার শতাংশই শিশু। অথচ মাত্র ৪১ শতাংশ সরকারি হাসপাতালে পেডিয়াট্রিক অনকোলজি বিভাগ রয়েছে বলে জানিয়েছে মুম্বাইয়ের এমআরআর শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।
অ্যাপোলো হসপিটালের প্রতিবেদনে ক্যানসারের পাশাপাশি অন্যান্য রোগের তথ্যও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রতি তিনজনের একজন প্রি-ডায়াবেটিক, তিনজনের দুইজন প্রি-হাইপারটেনসিভ এবং ১০ জনের একজন ডিপ্রেশনে ভুগছে। ক্যানসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাসকুলার রোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো এখন এতটাই প্রচলিত যে, সেগুলো ‘গুরুতর স্তরে’ পৌঁছে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)