ভারতে উগ্রপন্থী হিন্দুদের দৌরাত্ম্য:
‘বিরিয়ানি জিহাদ’ তকমা দিয়ে খাদ্য বিতরণকারী মুসলিমদের গ্রেপ্তার
, ২৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২১ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী মোদির ভারতে মুসলিম বিদ্বেষের ক্রমবর্ধমান আরেকটি ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের বন্যা কবলিত সম্প্রদায়ের মাঝে খাবার বিতরণকারী মুসলিম সাহায্য কর্মীদের ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে দুই মুসলিমকে। এক উগ্র হিন্দুত্ববাদী সমর্থকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে ফারুখাবাদ জেলায়। এ ঘটনায় জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে। রায়পুর চিনহাটপুর গ্রামের নির্বাচিত প্রধান মোহাম্মদ শামি, তার ছেলে মোহাম্মদ সাইফ আলী এবং তালিব আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। হিন্দুত্ববাদীরা মুসলিম সম্প্রদায়কে অপমান করতে ‘লাভ জিহাদ’, ‘থুথু জিহাদ’ এবং অন্যান্য ধরণের পদ্ধতিগত প্রচারণার আদলে পুরো ঘটনাটিকে ‘বিরিয়ানি জিহাদ’ হিসাবে প্রপাগা-া চালাচ্ছে।
রায়পুর চিনহাট পুরের হিন্দুত্ববাদী সুনীল অভিযোগটি দায়ের করেছে। সে অভিযোগ করেছে, ওই খাদ্য বিতরণে ‘মানুষকে বিভ্রান্ত করার এবং তাদের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করার’ একটি প্রচেষ্টা ছিল। তার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আরও প্রমাণ সংগ্রহ করছে বলে জানিয়েছে।
তবে, শামি মোহাম্মদ বলেন, আমাদের নৌকা কাম্পিল এলাকার দুই ডজনেরও বেশি গ্রামের বন্যাদুর্গত গ্রামবাসীদের খাদ্য সহায়তা প্রদান করছিল। অনেক গ্রামের মানুষ এসে আমাদের কাছ থেকে খাবার সংগ্রহ করেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দা শামির বক্তব্যকে সমর্থন করে বলেছেন, বিতরণ করা খাবারে প্রয়োজনীয় নিরামিষ খাবার ছিল। তারা জোর দিয়ে বলেছেন, সাহায্য কর্মীরা ধর্মবর্ণ নির্বিশেষে কেবল বাস্তুচ্যুত পরিবারগুলিকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছেন।
সম্প্রদায়ের সদস্যরা শামির সমর্থনে সমাবেশও করেছেন। তারা অভিযোগগুলিকে সাম্প্রদায়িকতা এবং রাজনীতির বিপজ্জনক মিশ্রণ হিসাবে অভিহিত করে নিন্দা করেছেন।
স্থানীয় শিক্ষক মোহাম্মদ ইকবাল বলেন, প্রতি বছর শামি ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামবাসীদের জন্য খাবারের আয়োজন করেন, বিশেষ করে বন্যার মতো সংকটের সময়। দুর্ভাগ্যজনক যে, তার মানবিক কাজকে ধর্মীয় দুর্নীতির অভিযোগে বিকৃত করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জয় বলেছে, সুনীল থানায় এসে অভিযোগ করেছে যে, শামি মোহাম্মদ এবং তার ছেলেরা জন্মাষ্টমীতে আমিষ বিরিয়ানি বিতরণ করেছে। একটি প্রতিবেদন দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং দোষী সাব্যস্ত হলে যে কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












