‘বিমানের ছোটোখাটো ঘটনা রূপ নিতে পারে বড় দুর্ঘটনায়’
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
একের পর এক কারিগরি ত্রুটির কবলে পড়ছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত এক মাসে অন্তত ১৪টি ঘটনায় বিমানের বোয়িং ও ডিএইচসি ড্যাশ-৮ উড়োজাহাজ কারিগরি সমস্যার মুখে পড়েছে। এখন সংস্থাটির ১০টি বড় উড়োজাহাজের মধ্যে অন্তত চারটি গ্রাউন্ডেড অবস্থায়। এর মধ্যে তিনটি বোয়িং ৭৮৭ এবং একটি বোয়িং ৭৭৭।
এ অবস্থায় বিমানের ফ্লাইট সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এ কারণে বিমানের উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া প্রকৌশলসহ অন্যান্য বিভাগে অদক্ষ ও স্বজনপ্রীতির মাধ্যমে জনবল নিয়োগ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
এসব বিষয় নিয়ে সম্প্রতি বিমান চলাচল বিশেষজ্ঞ ও বিমানের সাবেক বোর্ড সদস্য কাজী ওয়াহিদুল আলমের সঙ্গে কথা বলেছে জাগো নিউজ। মোবাইল ফোনে তার সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মুসা আহমেদ।
কাজী ওয়াহিদুল আলম বলেন, বুড়ো হলে মানুষের শরীরের যেমন নানান রকম অসুখ ধরে তেমন যে কোনো ইঞ্জিন বা যন্ত্রাংশ ব্যবহার করতে করতে একটা পর্যায়ে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তখন স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রক্ষণাবেক্ষণ করা দরকার হয়। অনেক ক্ষেত্রে যন্ত্রাংশের প্রতিস্থাপন (রিপ্লেসমেন্ট) দরকার হয়। তবে বিমানের কোনো যন্ত্রাংশ নষ্ট হলে এগুলো কিন্তু মেরামত করার সুযোগ থাকে না। তখন পুরো যন্ত্র বা যন্ত্রাংশ চেঞ্জ করতে হয়।
বিমানের এখন কী করা উচিত, এ বিষয়ে বিমান চলাচল বিশেষজ্ঞ ও বিমানের সাবেক বোর্ড সদস্য কাজী ওয়াহিদুল আলম বলেন, বিমানের উচিত হবে তাদের মেইনটেইন্যান্স টিম আরও শক্তিশালী করা। প্রকৌশলীদের আরও দক্ষভাবে প্রশিক্ষণ দেওয়া। প্রশিক্ষণের অভাবে অনেক সময় মেইনটেন্যান্সে ত্রুটি দেখা দিতে পারে। তাই বিমানকে আরও সূক্ষ্মভাবে দায়িত্ব পালন করতে হবে। না হলে এ ধরনের ছোটোখাটো ঘটনা থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তখন এর দায় কিন্তু আমাদের সবার ওপরে পড়বে। স্বাভাবিকভাবে এ ধরনের পরিস্থিতি আমাদের কারও কাম্য নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)