‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল (এফটি) ঘোষিত ১৯৩ জন ‘বিদেশি’কে গত দুই বছরে বাংলাদেশে পুশ ইন বা ঠেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৬৭ জনকে গত বছর পুনরুজ্জীবিত করা ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্ট, ১৯৫০ প্রয়োগ করে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে। এ ছাড়া এই দুই বছরে ১ হাজার ৬৭৯ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে আসাম কর্তৃপক্ষ।
আসাম সরকারের পক্ষ থেকে রাজ্য বিধানসভায় জমা দেওয়া তথ্য থেকে এই পরিসংখ্যান উঠে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক বদরুদ্দিন আজমলের এক প্রশ্নের জবাবে এই তথ্য দেয় আসামের মুর্খমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিমন্ত। এর আগের দিন ফরেনার্স ট্রাইব্যুনাল নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
গত সোমবার বিচারক বিক্রম নাথ ও বিচারক সন্দীপ মেহতার বেঞ্চ গুয়াহাটি হাইকোর্টের ২৭টি রায় বাতিল করে। ওই রায়গুলোতে ফরেনার্স ট্রাইব্যুনালের এমন সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিলো, যেখানে আবেদনকারীদের একতরফাভাবে (এক্স-পার্টে) বিদেশি ঘোষণা করা হয়েছিলো।
অর্থাৎ, তাদের অনুপস্থিতিতেই বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়ে আদেশ জারি করা হয়। সুপ্রিম কোর্ট জানায়, নাগরিকত্ব নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন অবশ্যই ন্যায্য, আইনসম্মত ও যুক্তিসংগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। আদালত ২৭টি মামলাই সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইব্যুনালে পুনর্বিচারের জন্য ফেরত পাঠিয়েছে এবং বলেছে, নাগরিকত্বের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়।
বিধানসভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ১ হাজার ৬৭৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। তাদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এক দলকে আনুষ্ঠানিকভাবে ‘ডিপোর্ট’ করা হয়েছে, এক দলকে ‘সেন্ট ব্যাক’ হিসেবে ফেরত পাঠানো হয়েছে ও আরেক দলকে ‘এক্সপেলড’ বা বহিষ্কার করা হয়েছে।
এই ১ হাজার ৬৭৯ জনের মধ্যে ১৯২ জন ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত বিদেশি।
২০২৫ সালের মে মাস থেকে আসাম সরকার ঘোষিত বিদেশিদের ‘পুশ ব্যাক’ বা জোর করে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর নীতি গ্রহণ করে। এতে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সমন্বয় করা হয়নি। পরে সেপ্টেম্বরে সরকার দীর্ঘদিন অকার্যকর থাকা ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্ট, ১৯৫০ পুনরুজ্জীবিত করার ঘোষণা দেয়। একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করে একাধিক ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হয়। ঘোষিত বিদেশিদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পর প্রশাসন তাদের আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












