‘বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বটাকে আঞ্চলিক থ্রেড মনে করছে দিল্লি’
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তখন তার ‘সামরিক লাঠি’ নিজের পায়ের ওপর রেখেছিলেন বলে জানান সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, এটি খুবই দৃষ্টিকটু, বাংলাদেশের জন্য অমর্যাদাকর। এটা কোনো প্রটোকলের মধ্যে পড়ে না। কোনো অবস্থাতেই প্রটোকলের মধ্যে পড়ে না। ’
গত সোমবার নিজের চ্যানেলে এসব কথা বলেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, এভাবে লাঠি নিয়ে কোনো সামরিক জেনারেল বিশ্বের অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বা সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন, আমি এখন পর্যন্ত দেখিনি। এটা কেন বাংলাদেশে ঘটল?’
গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এই বৈঠক সম্পর্কে গোলাম মাওলা রনি বলেন, পাকিস্তান এই মুহূর্তে তাদের সামরিক শক্তিকে পণ্য হিসেবে বিক্রি করতে চাচ্ছে, ভাড়া দিতে চাচ্ছে। তারা তাদের শ্রমশক্তি তাদের যে অ্যাগ্রিকালচারাল প্রডাক্ট বা তাদের যে শিল্পজাত দ্রব্য এগুলো দিয়ে কোনো অবস্থাতে দেশের অর্থনীতি চাঙ্গা করতে পারছে না। ফলে তাদের যে একটা বিশাল ইফেক্টিভ মিলিটারি পাওয়ার রয়েছে সে মিলিটারি পাওয়ারটাকে কাজে লাগিয়ে তারা অর্থ উপার্জন করতে চাচ্ছে। ’
তিনি আরো বলেন, পাকিস্তানের জেনারেল সাহেব লাঠি হাতে বাংলাদেশে আসার পর ইউনূসের সামনে ওভাবে লাঠি হাতে বসার এই দৃশ্য দেখার পরে দিল্লির মাথা খারাপ হয়ে গেছে।
তারা এই বাংলাদেশ এবং পাকিস্তানের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে তারা একটা আঞ্চলিক থ্রেড হিসেবে মনে করছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)