‘বাংলাদেশকে আমেরিকার হাতে বিক্রি করে গেছে ইউনূস’
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেছেন, ইউনূস একটা বিশ^ বাটপার। ১৮ মাসে দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন। দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে। নিজে চুরি-চামারি করে নিজের সুবিধা নিয়েছে। সবশেষ যাওয়ার তিনদিন আগে বাংলাদেশকে আমেরিকার হাতে বিক্রি করে দিয়ে গেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এদিন দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে আসেন আনিস আলমগীর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাংবাদিকদের কাজ হচ্ছে, যখন যে সরকার আসবে তার ভালো কাজের প্রশংসা করা এবং খারাপ কাজের সমালোচনা করা। আমি সেটাই করেছি। ইউনূসের আমলে সমালোচনা করতে গিয়ে আমাকে গ্রেফতারও করা হয়েছিল।
তিনি আরও বলেন, এতগুলো শিশু মারা গেছে, এটা ইউনূসের দুঃশাসনের প্রতিফল। তবে শুধু দোষারোপ করলেই হবে না। বর্তমান সরকারকে সমস্যার সমাধানেও কাজ করতে হবে। একই সঙ্গে ইউনূস ও তার উপদেষ্টাদের আইনের আওতায় আনতে হবে। না হলে ভবিষ্যতেও ক্ষমতায় এসে অনেকে একই ধরনের অপকর্ম করে পার পেয়ে যাবে।
এদিকে এদিন আদালত প্রাঙ্গণে ইউনূসের করা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আওয়ামীপন্থি কয়েকজন আইনজীবী ‘ঢাকা বার সাধারণ আইনজীবী’ ব্যানারে মানববন্ধন করেন। চুক্তিটিকে দেশবিরোধী আখ্যা দিয়ে তারা তা বাতিলের দাবি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)