‘প্রথমবার’ আটক ভারতীয়দের ফেরত দেয়নি বিজিবি, বিস্মিত বিএসএফ
, ১৫ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৬ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার (১৮ আগস্ট) পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই ‘প্রথম’ বলে জানিয়েছে বিএসএফের কর্মকর্তারা। এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা।
জানা যায়, রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিবি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত রোববার ও সোমবার বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীদের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ।
বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করে, অনুপ্রবেশের ঘটনাটি দায়িত্বপালন করতে গিয়ে ‘ভুলক্রমে’ ঘটে গেছে। অনুপ্রবেশকারীদের কোনো ‘খারাপ উদ্দেশ্য’ ছিল না। তাই দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ‘সুসম্পর্কের স্বার্থে’ আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিএসএফ।
কিন্তু ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির’ কারণ দেখিয়ে আটক ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় বিজিবি সদস্যরা। পরে পাঁচ অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এ কে আর্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, পরবর্তীতে বেশ কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিজিবি’কে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে ভারতীয় মাঝিদের ফেরত দিতে বলা হয়। কিন্তু তারা এতে রাজি হয়নি। বিজিবি এই প্রথমবার ‘অসাবধানতাবশত’ বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় মাঝিদের ফেরত দেয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টির প্রবণতা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘কোনো সেটেলমেন্ট হবে না, ৩য় টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছরে পানিতে ডুবে মারা গেছে ৫২৬ শিশু
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেয়া হবে না -প্রতিরক্ষা উপদেষ্টা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাংবাদিকের কাজ তথ্য দেয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় -তথ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন -আইনমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)