‘পিআর কি নারকেল তেলের মতো মাথায় দেয়, নাকি সাবানের মতো শরীরে মাখে’
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। সাধারণ জনগণ কি বলতে পারে এটা নারকেল তেলের মতো মাথায় দেয়, নাকি সাবানের মতো শরীরে মাখে? হঠাৎ করে দুয়েকটি রাজনৈতিক দল এ কথা বলছে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বললে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ব্রাহ্মণবাড়িয়া শহরে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আপনার এলাকায় কে এমপি হবেন তা আপনার জানা দরকার। যে আপনার এলাকার ভালো মানুষ, যে আপনার সুখে-দুঃখে পাশে থাকে, তাকেই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে ভোট দিলে দল বাছাই করে দেবে, এখানে অনেক অনৈতিক ঘটনা রাজনৈতিক দলেও ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তাদের বাদ দিয়ে হঠাৎ করে দুর্নীতিবাজ লোক নমিনেশন পেয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।
তিনি বলেন, গত ১৬ বছর বিএনপিসহ সমমনা দলগুলো গণতন্ত্রের জন্যে খুন, হামলা, মামলা, গুমের শিকার হলো তা বিফলে যাবে। শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি তা অনেকটা ওই রকম।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি সংস্কারের কথা কখনও নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে যে, প্রয়োজনীয় যে সংস্কার করে নির্বাচনে যাবে, কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয় সেই কথা বারবার বলে এসেছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেন এই উদ্দেশ্য, সেটা আমরা জানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)