‘নগদ’র নিয়ন্ত্রণ ফের দুষ্কৃতিকারীদের হাতে, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর নিয়ন্ত্রণ ফের দুষ্কৃতিকারীদের হাতে চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, ‘নগদ’-এ অবৈধভাবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংকের দায়ের করা আর্থিক জালিয়াতির মামলার একজন অভিযুক্ত। এ নিয়োগকে বেআইনি ও গুরুতর উদ্বেগজনক বলে আখ্যায়িত করেন মুখপাত্র।
আরিফ হোসেন খান বলেন, নগদের আগের বোর্ড সদস্যরা বিপুল পরিমাণ আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। সেই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ওপর অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ ব্যাংক, কারণ এতে কোটি কোটি গ্রাহকের আর্থিক স্বার্থ জড়িত।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের আইনজীবী অনুপস্থিত থাকার সুযোগে আদালত প্রশাসক নিয়োগের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়। সেই আদেশকে কাজে লাগিয়ে দায়মুক্ত এক আসামিকে বেআইনিভাবে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, নগদের আইটি বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে দুষ্কৃতিকারীরা এখন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের তথ্য ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটিতে কী ধরনের কর্মকা- চলছে, তা নিয়ে গভীর শঙ্কায় রয়েছে বাংলাদেশ ব্যাংক।
তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, পূর্বের মতোই আবারও অর্থ তছরুপ ও বেআইনি কার্যকলাপ শুরু হতে পারে।
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামিদের পুলিশ এখনও খুঁজে পাচ্ছে না কেন?
সংবাদ সম্মেলনে আরিফ হোসেন খান ডাক বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নগদ পরিচালনার জন্য ডাক বিভাগকে লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেন এই প্রতিষ্ঠানটি অন্য পক্ষের হাতে তুলে দিলোÍ তা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।
আগামী ১৯ মে প্রধান বিচারকর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে ‘নগদ’-সংক্রান্ত বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












