‘দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করবে ইরান ও ইন্দোনেশিয়া’
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৫ মে, ২০২৩ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
দ্বিপক্ষীয় বাণিজ্যে ডলারের পরিবর্তে নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইরান ও ইন্দোনেশিয়া। একইসঙ্গে নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেন ২০ বিলিয়ন ডলারে উন্নীত করারও আগ্রহ প্রকাশ করেছে দেশ দুটি।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গত মঙ্গলবার জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, তার সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতাপত্র সই হয়েছে। এতে প্রমাণিত হয় ইন্দোনেশিয়া ও ইরান বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে বদ্ধপরিকর।
এর আগে দুই প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা তেল ও গ্যাস খাতের পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্য, দ্বিপক্ষীয় সফরে ভিসা বাতিল, সাংস্কৃতিক বিনিময়, ওষুধ পণ্যের ওপর নজরদারি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা সংক্রান্ত ১১টি সমঝোতা চুক্তি ও দলিলে সই করেন।
পশ্চিমা দেশগুলোর নিপীড়নমূলক নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারেনি উল্লেখ করে যৌথ সংবাদ সম্মেলনে রায়িসি বলেন, তার দেশ প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে দৃঢ় সংকল্পবদ্ধ।
তিনি বলেন, এশিয়ার একটি প্রভাবশালী দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা শক্তিশালী করাকে ইরান যথেষ্ট গুরুত্ব দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)