‘ট্রিগারে আঙুল, প্রস্তুত ইরান’- ইরানের স্পিকারের হুঁশিয়ারি
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গালিবাফ বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আক্রমণের নিন্দাও জানায়নি। এটি তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে দেশটির পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। ট্রিগারে আমাদের আঙুল- যেকোনো আগ্রাসনের জবাবে আমরা কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাব। ইরান আর কোনো প্রতিশ্রুতির ফাঁদে পা দেবে না।
গত বুধবার (২৫ জুন) পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাফ এ মন্তব্য করেন। এর একদিন আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই যুদ্ধে ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল।
ইরানের স্পিকার বাকের গালিবাফ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় দেশটি তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির গতি আরো ত্বরান্বিত করবে।
গালিবাফ বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আক্রমণের নিন্দাও জানায়নি। এটি তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সে কারণে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত ইরানের আণবিক শক্তি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করছে।
তিনি আরো বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এখন আরো ত্বরান্বিত হবে।
একই অধিবেশনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তায় হস্তক্ষেপ এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রতিবাদে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের ব্যাপারে একটি প্রস্তাব পাস করেন ইরানি আইনপ্রণেতারা।
গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর শক্ত প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাধ্য হয়ে যুদ্ধ থামিয়েছে। তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো শত্রুপক্ষের লক্ষ্য ছিল, কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে। বরং ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তাদের সব শহরই এখন অনিরাপদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)