‘জুলাই সনদ নিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে’
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জুলাই সনদ ও প্রস্তাবিত গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, সরকার ও জামাত মিলে বিএনপি এবং দেশের জনগণের সঙ্গে মারাত্মক প্রতারণা করেছে। তার ভাষায়, এই প্রতারণা আপাতভাবে বিএনপির বিরুদ্ধে মনে হলেও, প্রকৃতপক্ষে এটি জনগণের সঙ্গে গভীর রাজনৈতিক চালবাজি।
গতকাল জুমুয়াবার ডা.জাহেদ তার ব্যক্তিগত চ্যানেলে এক বার্তায় তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, জুলাই সনদ যেভাবে সংসদ প্রাঙ্গণে উপস্থাপন করা হয়েছিল, পরবর্তীতে তার বাস্তবায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনে “নোট অব ডিসেন্ট” বাদ দিয়ে গণভোটের প্রস্তাব যুক্ত করা হয়েছে, যা তার মতে “বিচারক খায়রুল হকের রায়ের মতোই এক ধরনের প্রতারণা।
তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদে আন্তরিকভাবে অংশ নিয়েছিল। তারা আলোচনায় যুক্ত ছিল, আপস করেছে, এমনকি কিছু দাবি থেকেও সরে এসেছে। কিন্তু গণভোটের নামে এখন সেই সনদে পরিবর্তন এনে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, সংবিধান সংস্কারের স্বাভাবিক প্রক্রিয়ায় এসব বিষয়ে জনগণের সরাসরি ভোট হওয়ার কথা নয়। বরং সংসদ বা গণপরিষদে বিতর্কের মাধ্যমে তা পাস হওয়ার কথা। এখানে উল্টোভাবে ঘোড়ার আগে গাড়ি জয় হয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকার এবং জামাত উভয়েই এই গণভোট ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা এমনভাবে বিষয়টি সাজিয়েছে যাতে বিএনপি রাজনৈতিকভাবে কোণঠাসা হয় এবং জনগণ বিভ্রান্ত হয়। এতে গণতন্ত্রের মৌলিক চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বলেন জাহেদ উর রহমান।
জাহেদ উর রহমান সতর্ক করে বলেন, এই গণভোটের মাধ্যমে নতুন করে রাজনৈতিক সংঘাত উসকে দেওয়া হচ্ছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে। ১/১১-এর সময় যেমন ‘মাইনাস টু’ ফর্মুলার কথা উঠেছিল, আজও সেই রকম ফাঁদ তৈরি হচ্ছে- যার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ।
তিনি বলেন, বিএনপি তাদের মতের পার্থক্য রেখেও আলোচনায় অংশ নিয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে। কিন্তু গণভোটের নামে এখন সেই সদিচ্ছাকে অপব্যবহার করা হচ্ছে। এটি বিএনপির সঙ্গে নয়, বরং জনগণের সঙ্গেই বড় ধরনের প্রতারণা। জুলাই সনদ ও গণভোট ঘিরে তৈরি এই বিতর্ক আগামী নির্বাচনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












