একনেক:
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ২০টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুরের আরামকো এবং গানভোর ট্রেডিং থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ টাকারও বেশি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ২৭টি প্রস্তাব অনুমোদন হয়।
এতে কৃষি উৎপাদনে মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি এবং দেশের কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারসহ মোট ৬০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
পাশাপাশি চার কোটি লিটার ভোজ্যতেল এবং সাড়ে ২২ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনস্থ খাল পুনরুদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেয়া হয়।
তবে বৈশি^ক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জরুরিভিত্তিতে ডিজেল আমদানির পাঁচটি প্রস্তাব আলোচনা থেকে প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।
দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। ৩০ মাসের এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ১০৬ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৭৫২ টাকা। দেশের বিভিন্ন এনজিও সার্ভিস প্রোভাইডার হিসেবে যুবকদের প্রশিক্ষণ দেবে বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)