শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
, ১০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৬ জুন, ২০২৬ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর আরেক বেসরকারি শিশু হাসপাতাল ‘শ্যামলী বেবি কেয়ার’-এ অক্সিজেন লাইনে লিকেজের কারণে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এমন ঘটনার পর প্রশ্ন উঠছে- স্বাস্থ্যসেবার সংকট কি শুধু একটি-দুটি হাসপাতালকে ঘিরেই সীমাবদ্ধ? নাকি রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে চলতে থাকা চিকিৎসা অবহেলা, ভুল চিকিৎসা, সেবার ঘাটতি, পরিবেশগত সমস্যা ও ব্যবস্থাপনাগত দুর্বলতারই বহিঃপ্রকাশ এসব ঘটনা?
বাস্তবতা হলো, সমস্যাটি কোনও একক প্রতিষ্ঠানের নয়। বরং ঢাকার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম, তদারকির ঘাটতি ও জবাবদিহির অভাব রোগীদের জন্য একের পর এক ঝুঁকির পরিস্থিতি তৈরি করছে। ফলে আদ-দ্বীন হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক চিত্র।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ৮২৭। এছাড়া নিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১ হাজার ৫৪৪টি এবং ব্লাড ব্যাংক রয়েছে ১৫২টি।
নিবন্ধিত এসব হাসপাতালের তালিকায় আদ-দ্বীন হাসপাতালের নামও রয়েছে। কিন্তু নিবন্ধন থাকা সত্ত্বেও হাসপাতালটির অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগের মধ্যে দেশকে সাক্ষী হতে হয়েছে এক মর্মান্তিক ঘটনার। তবে শুধু আদ-দ্বীন হাসপাতালই নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক নানা ধরনের অনিয়মের মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে। ফলে চিকিৎসাসেবা নিতে আসা মানুষ একদিকে যেমন জীবনঝুঁকিতে থাকছেন, অন্যদিকে বিপুল অর্থ ব্যয় করেও পাচ্ছেন না প্রত্যাশিত মানের সেবা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)