‘গণভবন ছাড়ুন, নাহয় মারা পড়বেন’
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
৫ আগস্ট, ২০২৪। বেলা তখন দেড়টা। ভারত থেকে এক উচ্চপর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেই কর্মকর্তাটি ছিলো হাসিনার পূর্বপরিচিত। খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের। ভারতীয় কর্মকর্তাটি বলে, ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। আরও বলে, আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত। ফোনের এই কথোপকথনের পরই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন। অবশ্য বিক্ষুব্ধ ছাত্র-জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনাপ্রধান।
সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক, লেখক দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শহিদুল হাসান খোকনের লেখা ‘ইনশাআল্লাহ বাংলাদেশ: দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভ্যুলেশন’ শিরোনামে একটি বইয়ে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট গণভবনের অভ্যন্তরে কী হয়েছিল তার বিবরণ তুলে ধরা হয়েছে।
লেখকরা জানিয়েছে, গণভবনের অভ্যন্তরের ঘটনাবলির পুনর্র্নির্মাণ তারা করেছে হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা, সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার, নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য, দুইজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা, পুলিশের দুইজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)