‘কিছু লোকের হাতে দেশের রাজনীতি-অর্থনীতি থাকতে পারে না’
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কিছু লোকের হাতে দেশের রাজনীতি-অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের উন্নয়নে জনগণ যদি ভাগীদার না হয়, সেটাকে উন্নয়ন বলতে চাই না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, আমি অনেক দেশে ঘুরেছি। আমাদের ছেলে-মেয়েদের মতো মেধাবী কোথাও দেখিনি। সম্পদ সৃষ্টি হলে আমরা সবাই এর অংশীদার হবো।
আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্খা জেগেছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। সবার মধ্যে নতুন প্রত্যাশা জেগেছে এটা কাজে লাগাতে হবে। এর জন্য সবাইকে রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
‘দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে; লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো একটি দক্ষতা রপ্ত করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, দক্ষতার উন্নয়ন না হওয়ায় বাংলাদেশে সম্ভাবনার দৌড়ে এগোতে পারেনি। লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো কিছুর দক্ষতা বাড়াতে হবে।
তিনি বলেন, আমরা কেবল বিএ, এমএ করছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও হচ্ছে। কিন্তু দক্ষতা উন্নয়নে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তরুণ লোকের সংখ্যা অনেক বেশি। এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তা সম্পদে পরিণত হবে। এর জন্য পড়াশুনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)