হামাসের বীরত্ব:
‘ইয়েমেনের ড্রোন মার্কিন নৌবাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে’
-ভারতগামী ব্রিটিশ তেলের ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
মার্কিন সামরিক বাহিনীর একজন কমান্ডার স্বীকার করেছে, ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত ও নিয়ন্ত্রিত ড্রোন লোহিত সাগর এবং পার্শ্ববর্তী পানিসীমায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টু-এর কমান্ডার রিয়ার অ্যাডাম মার্ক মিগুয়েজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-কে বলেছে, বোমা বোঝাই একটি ড্রোন খুব দ্রুত গতিতে ছুটে আসছে- এটি সবচেয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে একটি।
মিগুয়েজ বলে, ইয়েমেনি ড্রোনগুলো মোকাবেলা করার জন্য আমেরিকার পর্যাপ্ত গোয়েন্দা তথ্য নেই এবং কিছু পরিস্থিতিতে ড্রোন হুমকি অত্যন্ত মারাত্মক হতে পারে।
ইয়েমেনের আঞ্চলিক পানিসীমায় মার্কিন বাহিনীর সাথে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে তার মধ্যে মার্কিন এই কমান্ডার এসব কথা বললো।
ভারতগামী ব্রিটিশ তেলের ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা:
ভারতগামী তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে স্বাধীনতাকামী হুতি। পানামার মালিকানাধীন ব্রিটিশ ট্যাংকার অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল বলে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগরে পোলাক্স ট্যাংকারে সরাসরি আঘাত হানতে ‘ব্যাপক নৌ ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, প্রিয় ইয়েমেনের প্রতিরক্ষায় এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি নিশ্চিত করতে সামরিক অভিযান কার্যকর ও সম্প্রসারণ করতে দ্বিধা করবে না ইয়েমেনের সশস্ত্র বাহিনী।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুমুয়াবার বলা হয়, পানামার মালিকানাধীন ভারত গামী তেলের ট্যাংকার পোলাক্সে ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
চলতি বছরের শুরুতে পশ্চিমা দেশগুলো ইয়েমেনের একাধিক গভর্নরেটে বোমা হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ ও জাহাজগুলোতে হুতিদের হামলা বেড়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)