‘ইসরাইলি শাসকদের গ্রেফতার করা আন্তর্জাতিক আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব’
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসিরাত শিবিরসহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের বসতি ও তাঁবুতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বর্বরোচিত বোমা হামলা অব্যাহত থাকায় নিন্দা জানিয়েছে। হামলায় নিষ্পাপ শিশুসহ কয়েক ডজন নিরীহ ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।
গাজার বারিকেহ আরবান ডিফেন্স ইনস্টিটিউশনের মুখপাত্র মাহমুদ বাসাল গত সোমবার রাতে ঘোষণা করেছেন, গত ২৪ ঘণ্টায় গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের অন্তত চারটি স্কুল এবং আশ্রয়কেন্দ্রে দখলদার সেনাবাহিনী হামলা চালিয়েছে। এসব হামলায় ৫০ জনের বেশি নিরীহ ব্যক্তি শহীদ হয়েছেন।
ইহুদিবাদীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থনের কারণে ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অব্যাহত নীরবতার বর্ণনা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে এসব জঘন্য অপরাধের জন্য দখলদার শাসক গোষ্ঠীর নেতাদের বিচার ও শাস্তির দাবি জানায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের ফৌজদারি বিচার এবং ইসরাইলের সিনিয়র কর্মকর্তাদের গ্রেফতারের জন্য জারি করা আদেশের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, গাজায় গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করা সকল সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজায় গণহত্যা বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা আদেশ অমান্য করার জন্য ইসরাইলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে সে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)