‘আ’লীগ নিষিদ্ধ হওয়ায় কার ক্ষতি হলো! লভবান হলেন কারা?’
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সম্প্রতি নিষিদ্ধ হয়েছে হাসিনার দল আওয়ামী লীগ। ২৪ এর গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই চারিদিকে একটাই আলোচনা দলটি নিষিদ্ধ হওয়ায় মূলত কাদের লাভ হলো আর ক্ষতিই বা কার হলো? এবার এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটি টকশোতে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় কারা লভবান হলেন আর কাদের ক্ষতি হলো? এমন প্রশ্নের জবাবে, ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সবচেয়ে বেশি লাভ হয়েছে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের। আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্বয়ং হাসিনার। এর পিছনে বেশ কিছু শক্ত যুক্তি উপস্থাপন করেছেন ডা. জাহেদ। তার মতে, হাসিনা চেয়েছিলো দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফুসলিয়ে ফাসলিয়ে নির্বাচনে অংশ নিবেন। আর যখন এসব নেতা-কর্মীরা নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন, তখন আওয়ামী লীগের ওপর ক্ষোভ থেকে হামলা চালাবে অন্য দলগুলো। আর হাসিনা বিদেশি গণমাধ্যমে সেটিই তুলে ধরবেন। এখন আওয়মী লীগ নিষিদ্ধ হওয়ায় হাসিনার এই প্ল্যান বানচাল হয়েছে বলেই মন্তব্য এই বিশ্লেষকের।
বিদেশী মিডিয়ায় হাসিনার প্রোপাগান্ডা ছড়ানোর উদাহরণ টেনে তিনি তার একটি কলরেকর্ডের কথা সামনে আনেন। যেখানে হাসিনাকে বলতে শোনা গিয়েছিলো ট্রাম্পের ছবি সামনে নিয়ে নেতাকর্মীদের আন্দোলন করতে, এবং পাশে দাঁড়িয়ে একজনকে ছবি তুলতে।
এর পাশাপাশি ডা. জাহেদ আওয়ামী নেতা-কর্মীরা কিভাবে লাভবান হলেন দলটি নিষিদ্ধ হওয়ায় তারও ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, যদি আওয়মী লীগ নির্বাচনে আসতে পারতো তাহলে মার খেতো দেশে অবস্থানরত দলীয় নেতা-কর্মীরা। আর দেশে কে মার খেয়ে মরে গেলো তাতে হাসিনার কিছুই যায় আসেনা বলেও মন্তব্য করেন তিনি। আর এজন্যই নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বলেই মন্তব্য তার, অন্তত সেই পরিস্থিতির হাত থেকে বেঁচে গেছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টির প্রবণতা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘কোনো সেটেলমেন্ট হবে না, ৩য় টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছরে পানিতে ডুবে মারা গেছে ৫২৬ শিশু
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেয়া হবে না -প্রতিরক্ষা উপদেষ্টা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাংবাদিকের কাজ তথ্য দেয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় -তথ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন -আইনমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)