‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলি সন্ত্রাসীদের বিশ্বাস করি না’
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের জন্য অধীর অপেক্ষা নিয়ে সময় গুনছেন ফিলিস্তিনিরা। উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনায় গাজাবাসীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তবে তাদের মধ্যে কাজ করছে শঙ্কাও।
গাজার বাস্তুচ্যুত নারী লতিফা কাশকাশ বলেন, তিনি খুশি। কারণ, যুদ্ধবিরতি কার্যকর হলে তিনি তার বসত এলাকায়, বাড়িতে ফিরে যাবেন।
তবে লতিফার মধ্যে আশঙ্কাও আছে। তিনি বলেন, ‘আমি ভয়ও পাচ্ছি। কারণ, আমি ইসরায়েলি সন্ত্রাসীদের বিশ্বাস করি না।’
১৫ মাসের বেশি সময় ধরে গাজায় দখলদার ইসরায়েলের নির্বিচার হামলায় প্রিয় মানুষদের হারানোয়, সম্পত্তি ধ্বংস হওয়ায় লতিফা ভীষণ শোক-দুঃখ অনুভব করছেন বলে জানান।
গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিধ্বস্ত উপত্যকাটি পুনর্নির্মাণের অঙ্গীকার করছেন। তাদের একজন গাজার প্রবীণ অধিবাসী মাহমুদ আওয়াদ। তিনি উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনায় তিনি আনন্দ প্রকাশ করেন।
মাহমুদ আওয়াদ বলেন, অনেক প্রিয় মানুষ শহীদ হয়েছেন। এই প্রাণহানির পাশাপাশি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনায় তিনি খুব খুশি। মাহমুদ আওয়াদ বলেন, ইসরায়েলি সেটেলাররা গাজার গাছপালা, খামারগুলো ধ্বংস করেছে।
গাজায় অবস্থানরত আল-জাজিরা আরবির সংবাদদাতা জানান, ইসরায়েলি সামরিক বাহিনী উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কেন্দ্র থেকে নিজেদের যানবাহন প্রত্যাহার শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)