‘আপা আর ফিরবেন না, আপার রাজনীতি ডেড হয়ে গেছে’
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আপা ফিরে আসবেন না। আপা যদি তার প্রভুর কাছে পালিয়ে না যেতেন, তাহলে হয়তো ফিরে আসার সুযোগ ছিল। কিন্তু আপার রাজনীতি ডেড হয়ে গেছে; সুতরাং তিনি আর ফিরে আসবেন না।
গত রোববার বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেমিনারে মাহমুদুর রহমান আরও বলেন, আগের যুগে সাংবাদিকরা সিংহ ছিলেন। এখনকার সাংবাদিকরাও সিংহ। কিন্তু দুই জাতের সিংহের মধ্যে পার্থক্য আছে। আগের জাতের সিংহরা যখন গর্জন করতো, তখন সিংহাসন কেঁপে উঠত। আর এখনকার সিংহরা সার্কাসের সিংহের মতো। যারা কেবল ক্ষমতার চেয়ারের নিচে মাথা নিচু করে বসে লেজ নাড়তে পারে।
তিনি বলেন, আমরা গত ১৫ বছরে সাংবাদিকতার নামে সার্কাসের পোষমানা সিংহদের দেখতে পেয়েছি। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ারের নিচে বসে পোষা সিংহের মতো লেজ নাড়িয়েছে। কিন্তু আমি বলতে চাই, তারা পোষা কুকুরের মতো লেজ নাড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময় সেই সমস্ত নামকরা তথাকথিত সম্পাদকেরা শেখ হাসিনার দরবারে গিয়ে তাকে তেলের বন্যা বইয়ে দিয়েছে।
সম্পাদক মাহমুদুর রহমান আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা হলো শেরে বাংলার সেই সিংহের সাংবাদিকতা, যে সিংহের গর্জনে মসনদ কেঁপে উঠবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)