‘৮৬% ইরানি মিসাইল প্রতিরোধ’ দাবি ভুয়া
আল ইহসান ডেস্ক:
ইসরাইলের ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধের যে দাবি করেছিলো সেটিকে ‘ভুয়া ও মিথ্যা’ দাবি করে ইরানি সংবাদমাধ্যমগুলো তাদের বিশ্লেষনে কিছু তথ্য ও যুক্তি প্রকাশ করেছে।
তারা বলেছে, ইসরায়েল আর আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাধারণত অনেক দূর থেকে মিসাইল ধ্বংস করে। এতে আকাশে অনেক বড় বিস্ফোরণ হয়, যা সাধারণ মানুষ ও ক্যামেরা দেখে ফেলত। যদি সত্যি ২০০টি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ হতো, তাহলে অনেক ভিডিও, ছবি ও ধ্বংসাবশেষ দেখা যেত - কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।
বরং বেশ কয়েকটা ভিডিও ও ছবি দেখায়, ইরানের মিসাইল ইসরায়েলের ভেতরেই আঘাত করেছে এবং বড় ধরনের ক্ষতি করেছে।
এমনকি একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নিজেই স্বীকার করেছে, এখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আগে ৯০% সফল ছিল, কিন্তু এখন তা নেমে এসেছে ৬৫%-এ।
ইসরায়েলের অর্থমন্ত্রী নিজেই বলেছে, এই যুদ্ধেই ইসরায়েলের ক্ষতি হয়েছে ১২ থেকে ১৮ বিলিয়ন ডলার।
ক্ষয়ক্ষতির পরিমাণ যদি এতই বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যদি মাত্র ৩০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনে থাকে, তাহলে প্রতিটা মিসাইলেই ৮০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি কীভাবে হলো? এটা আসলে অবাস্তব দাবি।
২৬ জুনের এক রিপোর্ট বলছে, ইরান ইসরায়েলের অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, মোসাদের সদর দফতর, ৮২০০ ইউনিটের ঘাঁটি, জ্বালানি ও লজিস্টিক কেন্দ্র এবং বৈজ্ঞানিক স্থাপনায় সঠিকভাবে হামলা চালিয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।