৭ মে উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরএল) উৎপাদন বন্ধ প্রায় ১৭ দিন। মূলত অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সংকটে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। সব অনিশ্চয়তা কাটিয়ে আরও ৯ দিন পর ফের উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র পেট্রোলিয়াম রিফাইনারি ইআরএল। ইআরএলে পরিশোধনে ব্যবহৃত শতভাগ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে হয়। বাংলাদেশ জিটুজি পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব অপরিশোধিত তেল আমদানি করে।
অপরিশোধিত তেল সংকটে গত ১২ এপ্রিল বিকেল থেকে ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরে সিডিইউনির্ভর অন্য প্ল্যান্টগুলোও বন্ধ হয়ে যায়। চলমান জ্বালানি সংকটের মধ্যে যা উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। এর মধ্যে সরকার স্পট মার্কেট থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি কিনে পরিস্থিতি সামাল দিয়েছে।
আশার কথা, সৌদি আরবের ইয়ানবু থেকে এক লাখ টন ক্রুডবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’ দেশে আসছে আগামী ৬ মে। সবকিছু ঠিক থাকলে ৭ মে ইআরএল পুনরায় উৎপাদনে ফিরবে। পাশাপাশি মে মাসে আরও দুই লাখ টন ক্রুড নিয়ে আরও দুটি জাহাজ আসছে। এতে মে ও জুলাই মাসে আর অপরিশোধিত তেলের সংকট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাহাজটি ৬ মে সকালে বাংলাদেশের কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বিএসসি। এ বিষয়ে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশরী শরীফ হাসনাত জাগো নিউজকে বলেন, ‘এমটি নিনেমিয়া’ আগামী ৬ মে বাংলাদেশে আসার কথা রয়েছে। আমরা চেষ্টা করছি জাহাজটি ১২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসার বিষয়ে। পথে কোনো জটিলতা না থাকলে আসা করছি ৭ মে আমরা রিফাইনারি চালু করতে পারবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩টি 'স্বর্ণের ডিম' উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৎ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে সরকার -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)