৭ বছরে সড়কে প্রাণ হারিয়েছে ৭ হাজারেরও বেশি শিক্ষার্থী
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের মাত্রা উদ্বেগজনক বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৩৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে, যা একই সময়ে সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ১৫.১১ শতাংশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য তুলে ধরে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪৮ হাজার ৭১৩ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছে ৩ হাজার ৩২৮ জন, যা মোট শিক্ষার্থী নিহতের ৪৫.১৯ শতাংশ।
অন্যদিকে ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে ৪ হাজার ৩৬ জন, যা মোট শিক্ষার্থী নিহতের ৫৪.৮০ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে শিক্ষার্থী নিহতের ধরন তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, পথচারী হিসেবে যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ১ হাজার ৯২৩ জন (২৬.১১ শতাংশ)। যানবাহনের যাত্রী হিসেবে নিহত হয়েছে ৯২৭ জন (১২.৫৮ শতাংশ)। মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে নিহত হয়েছে ৩ হাজার ৮৪১ জন (৫২.১৫ শতাংশ)। বাইসাইকেল ও রিকশার আরোহী হিসেবে নিহত হয়েছে ৫১৯ জন (৭.০৪ শতাংশ)। অটোরিকশার চাকায় ওড়না বা পোশাক পেঁচিয়ে নিহত হয়েছে ১৫৪ জন (২.০৯ শতাংশ)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আদালতের স্থগিতাদেশে আটকে থাকা ব্যাংক লোন ৩ বছরে বেড়ে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবাসিক ও শিল্পে গ্যাস সংকটে ভোগান্তি চরমে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়ে দুই উপজাতি বিচ্ছিন্নতাবাদী দলের মধ্যে তীব্র গোলাগুলি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপি ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে -এ্যানি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুৎ বিলে চলছে ‘ডাকাতি’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)