৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ রবি, ১৩৯৪ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তীব্র গ্যাস সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বড় অংশের সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। ফলে বাড়তি চাহিদা সামাল দিতে তেলভিত্তিক, বিশেষ করে ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা বাড়িয়েছে সরকার। এসব কেন্দ্রের জন্য জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুকূলে ৬ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার পরও প্রত্যাশিত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। অর্থ পাওয়ার পরও অধিকাংশ কেন্দ্র প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি করতে না পারায় সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে বিপুল অর্থ দেওয়ার পরও এর সুফল মানুষ কতটা পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিদ্যুৎ বিভাগেই।
চলতি গ্রীষ্মে সরকারি-বেসরকারি তরল জ্বালানিভিত্তিক (এইচএফও ও এইচএসডি) বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু জ্বালানি তেল আমদানির ধীরগতি ও সরবরাহ ঘাটতিতে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে। গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত। ৬ হাজার কোটি টাকা দেওয়ার পরও কেন কাক্সিক্ষত উৎপাদন হচ্ছে না, কোন কেন্দ্র কত টাকা পেয়েছে, কত তেল আমদানি করেছে এবং
কত তেল আমদানির অপেক্ষায় রয়েছেÑ এসব তথ্য চেয়েছেন তিনি। টাকা দেওয়ার পরও মানুষ এর সুফল না পেলে অর্থ পরিশোধের উদ্দেশ্য কীÑ বৈঠকে এমন প্রশ্নও তোলেন প্রতিমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা যায়, চলতি গ্রীষ্ম মৌসুমে সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি মালিকানাধীন তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহের জন্য সরকার বিপিডিবির অনুকূলে ৬ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। এই অর্থ আগামী ২০২৭ সালের মার্চ থেকে একই বছরের জুন পর্যন্ত চার মাসে বিদ্যুৎ খাতে অর্থ বিভাগ থেকে দেওয়া ভর্তুকির সঙ্গে সমন্বয় করার কথা। কিন্তু অর্থ দেওয়ার পরও কাক্সিক্ষত উৎপাদন না হওয়ায় প্রশ্ন উঠেছে, জ্বালানি কেনা ও আমদানির ক্ষেত্রে অর্থের ব্যবহার কতটা কার্যকর হয়েছে।
সূত্রে জানা যায়. সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানতে চান, সরকারের দেওয়া ৬ হাজার কোটি টাকার বিপরীতে বিদ্যুৎকেন্দ্রগুলো চাহিদা অনুযায়ী উৎপাদন করছে কিনা। একই সঙ্গে তিনি জানতে চান, কোন কেন্দ্র কত টাকা পেয়েছে, ওই অর্থের বিপরীতে কত পরিমাণ জ্বালানি তেল আমদানি করা হয়েছে এবং কত তেল আমদানির অপেক্ষায় রয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, সভায় শীত মৌসুমে তরল জ্বালানিভিত্তিক কেন্দ্র থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনে ভর্তুকির পরিমাণ বাড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়। যেসব কেন্দ্রের নিজস্বভাবে জ্বালানি তেল আমদানির সক্ষমতা রয়েছে, তাদের চাহিদা কম থাকার সময়Ñ বিশেষ করে শীত মৌসুমেÑ নিজস্ব ব্যবস্থাপনায় তেল আমদানির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত নেতা নজরুলের কথিত দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো -পুলিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়- জানতে চেয়ে রুল
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতজুড়ে ‘অনুপ্রবেশকারী’ ধরার ফাঁদ, সীমান্তের গ্রামগুলো ‘উন্মুক্ত কারাগার’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’ -পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি রোধে মাঠে নামছে তিন সংস্থা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশের দ্বিমুখী পাচার রুখতে বাড়তি নজরদারি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইব্রিডের চক্করে হারিয়ে গেছে কৃষকের নিজস্ব বীজ, ভরসা কোম্পানি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অগ্নিকা- ব্যবস্থাপনায় কতটা প্রস্তুত দেশ?
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নওগাঁয় দুইদিন পর বাস চলাচল স্বাভাবিক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার সম্বল ফিরে পেলেন পুতুল
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












