৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বুঝে নিচ্ছে নৌবাহিনী
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব বুঝে নিচ্ছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান ড্রাইডক লিমিটেড। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনলাইনে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার।
পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় ঐতিহাসিক পরিবর্তন আসছে ৭ জুলাই। এদিন সাইফ পাওয়ারটেকের হাত থেকে ৬ মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব বুঝে নেবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড। চট্টগ্রামের নিউমুরিংয়ে কন্টেইনার টার্মিনাল নির্মাণের পর থেকেই এর ব্যবস্থাপনার দায়িত্বে আছে সাইফ পাওয়ারটেক।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার পোস্টে আরও লিখেছেন, অভিযোগ আছে, বন্দর ব্যবস্থাপনার নামে তারা (সাইফ পাওয়ারটেক) এখানে বহুপাক্ষিক এক ম্যানেজতন্ত্র কায়েম করেছিল, যা দুর্নীতির বিস্তার ঘটিয়েছে, কন্টেইনার জট তৈরি করেছে, দেশকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করেছে এবং দেশের ব্যবসা বাণিজ্যের বিস্তারে প্রতিবন্ধকতা তৈরি করেছে। রোববার (৬ জুলাই) তাদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে, যা অন্তর্র্বতীকালীন সরকার নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
পোস্টে আজাদ মজুমদার জানান, প্রাথমিকভাবে ৬ মাসের জন্য বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পাচ্ছে ড্রাইডক। সব স্বাভাবিক থাকলে বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে পরবর্তীতে আন্তর্জাতিক অপারেটরদের সংযুক্ত করা হবে। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটরদের সম্পৃক্ত করার উদ্যোগের বিপক্ষে অপপ্রচার চলছে অনেক দিন ধরেই। যদিও অন্তর্র্বতীকালীন সরকারই এ ধরনের উদ্যোগ প্রথম নেয়নি। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পাশেই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্বে আছে ৬ এপ্রিল, ২০২৪ থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাভাষী মুসলমানদের টার্গেট করে সীমান্তে পুশইন করছে ভারত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দুই দিন ধরে শূন্যরেখায় শিশুসহ ১২ জন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেরপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামলা না করার শর্তে আটক অর্থ ছাড় পাচ্ছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন অর্থায়নে ৩০ দেশে ১২০ বিপজ্জনক রোগজীবাণুর ‘বায়োল্যাব’ নেটওয়ার্কের তথ্য ফাঁস
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কমছে পোশাক রপ্তানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












