বাতিল হওয়া সৌর প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে হওয়া ৩৭টি এলওআই ইস্যুকৃত সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে অন্তর্র্বতী সরকার। বাতিলকৃত সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো পুনর্বিবেচনা করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির (বিএসআরইএ) নেতৃবৃন্দ। একইসঙ্গে এই প্রকল্পগুলো বাতিলের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি হওয়ার কারণে ৫৫টি সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হলেও কেউ আগ্রহ দেখায়নি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএসআরইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোস্তফা আল মাহমুদ।
লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সরকার ইতোমধ্যে ৫৫টি সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে, এটি অবশ্যই ইতিবাচক। তবে আমরা লক্ষ করছি, এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। কিছু প্রকল্পে মাত্র একজন দরদাতা অংশ নিয়েছে, আবার কিছুতে কেউই আগ্রহ দেখাননি। আমরা মনে করছি আগের প্রকল্পগুলো বাতিল করায় নেতিবাচক প্রভাব পড়েছে। বাতিলকৃত প্রকল্পগুলোতে প্রায় ৩০০ মিলিয়ন বিনিয়োগ হয়েছে। আমরা বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি শক্তির নীতিমালা-২০২৫ প্রকাশ করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এটি দেশের নবায়নযোগ্য খাতের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। বিশেষভাবে সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর ঘটবে।
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশ^ান নছীহত মুবারক:
সময় থাকতে আমলগুলো শুদ্ধ করে নিতে হবে
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অস্ত্র জমা দিয়ে আলোর পথে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ পানিদস্যু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্দোলনে ভুয়া শিক্ষার্থীরা, পরিচয় জিজ্ঞাসা করতেই দৌড়ে পালালেন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা নিয়ে যে বার্তা দিলেন মাহদী আমিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা ইরানের সংখ্যাগরিষ্ঠ এমপির
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সহকর্মী হত্যার বিচার চাইলেন কুমিল্লার ব্যাংকাররা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)