৫ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩ হাজার -নারী ও শিশু বেশি
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ৩৩ হাজার ২৫৬ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ হাজার ৮৮৭ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ শতাংশ, আর রাস্তা পারাপার হতে গিয়ে মারা গেছেন ২৩ শতাংশ মানুষ। নিহতদের ৪২ শতাংশের বেশি নারী, শিশু ও শিক্ষার্থী।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশের সড়ক দুর্ঘটনা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের করা এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ৪ হাজার ৬৩৫টি দুর্ঘটনায় মারা গেছেন ৫ হাজার ৪৩১ জন, আহত হয়েছেন আরও ৭ হাজার ৩৭৯ জন। ২০২১ সালে ৫ হাজার ২৭১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ২৮৪ জন, আহত আরও ৭ হাজার ৪৬৮ জন। ২০২২ সালে ৬ হাজার ৮২৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৭২৩ জন, আহত ১২ হাজার ৬১৫ জন। ২০২৩ সালে ৭ হাজার ১৩টি দুর্ঘটনায় নিহত ৬ হাজার ৫২৪ জন, আহত ১১ হাজার ৪০৭ জন। ২০২৪ সালে ৭ হাজার ২৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ২৯৪ জন, আহত হয়েছেন ১২ হাজার ১৮ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ বলছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায় ১১ হাজার ৮৬৪ জন, যা মোট মৃত্যুর ৩৫.৬৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে পথচারী, গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৬৫৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৩.০৩ শতাংশ।
গত পাঁচ বছরের সড়ক দুর্ঘটনায় ৩৩ হাজার ২৫৬ জন নিহতের মধ্যে নারী, শিশু ও শিক্ষার্থী রয়েছে ১৪ হাজার ২১৬ জন, যা মোট মৃত্যুর ৪২.৭৪ শতাংশ। এর মধ্যে শিশু নিহত হয়েছে ৪ হাজার ৮০৬ জন (১৪.৪৫%), নারী নিহত হয়েছেন ৪ হাজার ৭২৬ জন (১৪.২১%) এবং শিক্ষার্থী নিহত হয়েছে ৪ হাজার ৬৮৪ জন (১৪.০৮%)।
নারী ও শিক্ষার্থীরা মূলত পথচারী বা যাত্রী হিসেবেই প্রাণ হারিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)