মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
গ্রাহক অনুপাতে তরঙ্গের অভাব:

উচ্চমূল্যের কারণে স্বল্প তরঙ্গ সেবা পাচ্ছে গ্রাহক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, সকাল ৬:৩৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:৫২

নিজস্ব প্রতিবেদক:
মোবাইল ইন্টারনেটের দাম ও সেবার মান নিয়ে আছে অসন্তুষ্টি। তবে এর জন্য নিয়ন্ত্রণ কমিশনের বরাদ্দ করা তরঙ্গের চড়া মূল্যকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এই তরঙ্গ ব্যবহার করেই ওয়্যালেস সেবা পৌঁছে যায় গ্রাহক প্রান্তে।
গেলো ১৫ বছর ধরে তরঙ্গের উচ্চমূল্যের খেসারত দিয়েছে গ্রাহক। বিপুল টাকায় কেনা তরঙ্গে ব্যয়ের বোঝা পরোক্ষভাবে গ্রাহকেই মেটাতে হয়েছে।
মোবাইল অপারেটরদের তথ্য বলছে, সেবা পরিচালনার মোট খরচের ৩০ শতাংশে বেশি ব্যয় চলে যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে তরঙ্গ কিনতেই। তাই অল্প তরঙ্গ কিনে সেবা দিতে বাধ্য হচ্ছেন অপারেটররা। যার প্রভাব পড়ছে সেবার মানে।
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেছেন, তরঙ্গের দাম বাংলাদেশে যে অবস্থানে আছে এটা অযৌক্তিক। ব্যবসা অনুযায়ী বাস্তবসম্মত না, গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের না। আমরা ওয়্যারলেস সার্ভিস দিই। ওয়্যারলেস সার্ভিসে তরঙ্গটা একটি বৃহত্তর নেটওয়ার্ক সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। তাই সেখানে যদি আমরা আরও বেশি তরঙ্গ না নিতে পারি, তরঙ্গটা যদি ব্যবহার করতে না পরি, তাহলে গ্রাহকেরা কিন্তু মানসম্পন্ন সেবা পাবে না।
তরঙ্গের অস্বাভাবিক উচ্চমূল্যের বিষয়টি ভাবিয়ে তুলেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকেও। তরঙ্গের দাম যৌক্তিক পর্যায়ে আনতে চায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
তবে, তরঙ্গ বিক্রি থেকে আয়ের ওপর কোনও ধরনের রাজস্ব ছাড় দিতে চায় না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই নতুন টেলিকম পলিসিতে তরঙ্গের রোল আউট প্ল্যানের ওপর ভিত্তি করে অর্থছাড়ের উপায় খোঁজা হচ্ছে বলে জানালেন, প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেছেন, তরঙ্গের উচ্চ ফি নিয়ে তাদের অভিযোগ আছে। এখন যেহেতু বাংলাদেশের কর-জিডিপি রেটটা কম, সেজন্য আসলে এখান থেকে এক ধাপে সরে আসাটা খুব সমস্যাপূর্ণ। প্রথম বছর ও দ্বিতীয় বছর রোল আউটের ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন করে তখন আমরা কিছু ডিসকাউন্ট দিবো। সেই ডিসকাউন্ট দিয়ে যাতে তারা বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ পলিসিগত দিক থেকে তরঙ্গ রিয়েলাইজেশনের দিক থেকে এটা বিনিয়োগবান্ধব।
বর্তমানে গ্রামীণফোন ১২৭.৪ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে। রবি ১২৪, বাংলালিংক ৮০ এবং টেলিটক ৫৫.২ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে করছে।
আগামী বছরে বিপুল পরিমাণ তরঙ্গ নবায়ন করতে হবে মোবাইল অপারেটরদের। দাম কমানো না হলে টেলিকম খাতের বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কার কথা জানান অপারেটররা।
শাহেদ আলম বলেছেন, এটা নিয়ে সম্প্রতি একটা স্টাডিও করা হয়েছে। যদি তরঙ্গ কম দামে নেন, তাহলে কিন্তু প্রায় ৩০ বিলিয়ন ডলার অর্থনীতিতে যোগ হবে ২০৩৫ সালের মধ্যে। আমি যদি লাভ করি, সরকারও কিন্তু এখান থেকে লাভ করে। আমি যদি লাভ করতে না পারি, তাহলে কিন্তু এখানে বিনিয়োগ আসবে না। বিনিয়োগ না আসলে বাজার সম্প্রসারণ হবে না। আর আমরা যে অর্থনৈতিক উন্নতির কথা বলি, তখন সেগুলো হবে না।
উল্লেখ্য, বিভিন্ন দেশে প্রতি মেগাহার্টজ তরঙ্গে দিয়ে ২ থেকে ৩ লাখ গ্রাহককে সেবা দেয়া হয়। অথচ বাংলাদেশে প্রতি দশ লাখ গ্রাহকের জন্য এক মেগাহার্টজেরও কম তরঙ্গ ব্যবহার হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৫ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৫ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৫ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৫ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৫ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৫ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৫ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৫ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৫ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৬ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৬ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে