৩৭২ টন কুরবানির পশুর গোশত উপহার সৌদির
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৪০ হাজার কুরবানির পশুর গোশত উপহার হিসেবে পাঠিয়েছে সৌদি আরব। এসব পশুর গোশতের পরিমাণ ৩৭২ টন।
সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাদরাসা, এতিমখানা ও দারিদ্র্যপীড়িত ব্যক্তিদের মধ্যে তা বিতরণ করা হবে।
গত ২৯ অক্টোবর (বুধবার) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ দূতাবাস প্রাঙ্গণে কুরবানির পশুর গোশত বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন।
দূতাবাস জানায়, এ প্রকল্পটি সৌদি আরবের দাতব্য কাজের একটি অংশ, যা সৌদি শাসক কর্তৃক বাস্তবায়িত হয়।
বাংলাদেশে এবার বিতরণ করা কুরবানির পশুর সংখ্যা ৪০ হাজার, যা ৩৭২ টন গোশতের সমতুল্য। এটা ৬৪টি জেলায় দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চার দশকেরও বেশি সময় ধরে এ প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি আরব। এ প্রকল্পের মাধ্যমে বিশ্বের ২৫টিরও বেশি দেশের অভাবী গোষ্ঠী উপকৃত হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি আরবের কুরবানির পশু বিতরণ প্রকল্প চট্টগ্রাম অঞ্চলে কুরবানির পশুর গোশতের একটি অংশ বিতরণ করে। অনুষ্ঠানে সৌদির কুরবানির পশু প্রকল্পের প্রতিনিধি আহমেদ আল-জাহরানি, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর এবং ঢাকায় সৌদি দূতাবাসের প্রতিনিধি ইয়াসের শেশা উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)