ইনকিলাব মঞ্চের ৩ দফা:
৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার-দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকা-ের বিচার আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন করাসহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই দাবি তোলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, ওসমান হাদি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলন করে। এতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৩ দফা দাবি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ৩ দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছি। এই ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে গণমাধ্যমের সামনে এসে স্পষ্টভাবে জানাতে হবে এই হত্যাকা-ের বিচার ও তদন্তে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন। যদি তারা আগের মতো দায়িত্ব এড়িয়ে গিয়ে নিজেরা উপস্থিত না থেকে কেবল অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
৩ দফা দাবিসমূহ:
দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা।
৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার-দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।
স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সব দায় নিয়ে পদত্যাগ করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)