৩টি গ্রাম উদ্ধারের দাবি কিয়েভের
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণের প্রথম জয় পেয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তারা দেশটির দক্ষিণ-পূর্বের তিনটি গ্রাম রাশিয়ার কাছ থেকে মুক্ত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্টে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনারা দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতেœ এবং নেসকুচনে জয় করেছে। কিয়েভের উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেছে, মাকারিভকা গ্রামও উদ্ধার করা হয়েছে।
এর আগে গত শনিবার (১০ জুন) জেলেনস্কি নিশ্চিত করেছে যে, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। তার এই বক্তব্যের পর এ তিনটি গ্রাম প্রথম রুশ সেনা মুক্ত হলো। এদিকে রাশিয়া এখনও এই অঞ্চলে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করার কথা বলছে। দেশটি ইউক্রেনের কাছে নিজেদের কোনো গ্রামের পতন হওয়ার খবর এখনও নিশ্চিত করেনি।
অন্যদিকে অভিযোগ তুলে ইউক্রেন বলেছে, রাশিয়া জাপোরিঝিয়া অঞ্চলে আরেকটি বাঁধ উড়িয়ে দিয়েছে।
ইউক্রেন বলেছে, রুশ বাহিনী নতুন যে বাঁধটি উড়িয়ে দিয়েছে, সেটি তারা (রাশিয়া) ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়ন্ত্রণ করছিল।
ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ভ্যালেরি শেরশেন বলেছেন, মস্কো বাহিনী নোভোদারিভকা গ্রামের কাছে অবস্থিত আরেকটি বাঁধ উড়িয়ে দিয়েছে। যার ফলে মোকরি ইয়ালি নদীর উভয় তীরে বন্যা সৃষ্টি হয়েছে। নিজেদের দখলে থাকা এলাকার দিকে ইউক্রেনের অগ্রগতি ঠেকাতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে বাঁধ উড়িয়ে দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)