২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন স্মার্ট কার্ড
-খরচ ৬ হাজার কোটি টাকা
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশের প্রায় দুই কোটি শিক্ষক ও শিক্ষার্থী পেতে যাচ্ছেন ইউনিফায়েড এডু আইডি ও স্মার্ট কার্ড। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মেগাপ্রকল্পের আওতায় এই ডিজিটাল পরিচয়পত্র তৈরি করা হবে।
এতে ব্যয় হবে ছয় হাজার কোটি টাকা। অর্থাৎ মাথাপিছু খরচ পড়বে তিন হাজার টাকা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এশিয়া পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তির আওতায় নিয়ে আসতে চায় সরকার।
এ লক্ষ্যে এই উদ্যোগ হাতে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও স্মার্ট লার্নিং পরিবেশ স্থাপন’।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৫০৫ কোটি টাকা। বাস্তবায়নের প্রস্তাবিত মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নতুন প্রকল্প হিসেবে এটি অন্তর্ভুক্তির জন্য সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে মাউশি। চূড়ান্তভাবে বাস্তবায়ন হলে সারা দেশের সিটি করপোরেশন, জেলা শহর ও উপজেলা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে।
দেশব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশাল ডিজিটাল তথ্যভা-ার তৈরি করা হবে। নির্বিঘেœ এটি পরিচালনার জন্য গড়ে তোলা হবে কেন্দ্রীয় সার্ভার ও ডেটাবেইস। এডু আইডি, স্মার্ট কার্ড, সার্ভার ও ডেটাবেইস মিলিয়ে এই খাতে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার কোটি টাকা।
প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাদান নিশ্চিতে ৭ লাখ শিক্ষককে বিনামূল্যে আধুনিক ট্যাবলেট কম্পিউটার দেওয়া হবে। এই খাতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮০০ কোটি টাকা। অর্থাৎ প্রতিটি ট্যাবের দাম পড়বে ৪০ হাজার টাকা।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যকার প্রযুক্তিগত বৈষম্য দূর করতে সব প্রতিষ্ঠানে বসানো হবে ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সংযোগ, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ও ফ্রি ওয়াই-ফাই। শিক্ষার মান তদারকিতে গড়ে তোলা হবে কেন্দ্রীয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। থাকবে জাতীয় কনটেন্ট রিপোজিটরি এবং কেন্দ্রীয় মনিটরিং ও ডাটা অ্যানালিটিকস সিস্টেম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)